,

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় নিহত ৩

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে গোলাগুলির ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শহরের একটি নাইটক্লাবে হামলা চালায় বন্দুকধারীরা। এ ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

ঘটনার সময় ডিডি স্কাই নামে ওই নাইটক্লাবে কমপক্ষে ৩০ জন ছিলেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে সেখানে হামলা চালানো হয়।

হিউস্টন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জনসনের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, নাইটক্লাবে গোলাগুলিতে এ পর্যন্ত তিনজন মারা গেছেন। অপর একজনের অবস্থাও আশঙ্কাজনক। কমপক্ষে দুজন বন্দুকধারী হামলা চালিয়েছে। এ হামলায় দোষীদের খোঁজে শহরে জোরদার তল্লাশি শুরু হয়েছে। হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

কেড ট্রামেল নামে এক লোকাল হিপহপ শিল্পী হামলার সময় ওই নাইটক্লাবে ছিলেন। কোনোরকম সেখান থেকে বরে হয়ে আসেন তিনি। পরে এবিসিকে জানান, এক বন্ধুসহ ক্লাব থেকে পালিয়ে আসার সময় ৭ থেকে ১০ বার গুলির শব্দ শুনেছেন তিনি।

ট্রামেল বলেন, গুলির শব্দ পেয়ে ক্লাবে আসা লোকজন নিজের প্রাণ রক্ষায় ছুটতে শুরু করেন। যত দ্রুত সম্ভব নাইটক্লাবের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন তারা।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক