,

ঢাকা বায়ু দূষণে ফের শীর্ষে

news-image

নিজস্ব প্রতিবেদক : দূষিত বাতাসের শহরের তালিকায় আবার শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থা সবচেয়ে খারাপ বলে তথ্য এসেছে।

রোববার সকাল ১০টা ২৪ মিনিটে জনবহুল এ শহরের একিউআই স্কোর ছিল ১৮৮, যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। উল্লেখ্য, একিউআই মান ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকার অর্থ হল প্রত্যেকের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এবং গুরুতর অসুস্থ বা বয়স্কদের স্বাস্থ্যের ওপর এর প্রভাব হতে পারে মারাত্মক ধরণের।

পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি যথাক্রমে ১৭৮ ও ১৭৬ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

সূচকে ৫০-এর নিচে স্কোর থাকলে বাতাসের মান ভালো। ৫১ থেকে ১০০ স্কোরকে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরা হয়।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

জনবহুল ঢাকায় মূলত নির্মাণকাজের নিয়ন্ত্রণহীন ধুলা, যানবাহনের ধোঁয়া, ইটভাটা প্রভৃতি কারণে দূষণের মাত্রা বেশি। বর্ষা মৌসুমে দূষণ কিছুটা কম থাকলেও শুষ্ক মৌসুমে এই দূষণ চূড়ান্ত মাত্রায় চলে যায়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি