,

চমক নিয়ে আসছে ‘কাবাবের হাড্ডি’

news-image

বিনোদন প্রতিবেদক : হাসান ব্রাদার্স। প্রতীক হাসান ও প্রীতম হাসান—সংগীতে নিজ নিজ স্বকীয়তা গড়ে তুলেছেন দুজনে। আবার জুটি হিসেবেও তৈরি করেছেন আলাদা অবস্থান।

বিয়েবাড়িকেন্দ্রিক দুই ভাইয়ের যৌথ গান ‘বেয়াইনসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ তারই প্রতিধ্বনি। দুটো গানই সুপার হিট।
সেই ধারাবাহিকতায় আবারও বিয়েবাড়ির গান নিয়ে হাজির হচ্ছেন নন্দিত শিল্পী খালিদ হাসান মিলুর যোগ্য দুই উত্তরসূরি। এবার তারা বাঁধলেন ‘কাবাবের হাড্ডি’।

রেকর্ডিং ও ভিডিও শুটিং এরমধ্যেই শেষ। নাম থেকে আভাস পাওয়া যায়, এবারের গানটিতেও থাকছে আগের দুটির রেশ। সংগীত পরিচালক প্রীতম হাসান জানান, এবারের আয়োজন আরও সমৃদ্ধ ও ব্যতিক্রম।

তবে এর প্রমাণের জন্য অপেক্ষা করতে হবে ২৫ অক্টোবর নাগাদ। এদিন গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে এটি, জানান প্রযোজক আসিফ ইকবাল। ধারণা করা যায়, গানটির ভিডিও এবার সব পুরনো চমককে হার মানাবে, আয়োজনের গল্প থেকে সেটুকু স্পষ্ট। কারণ, এটি নির্মাণ করেছেন সময়ের হিট নির্মাতা কাজল আরেফিন অমি। যেটি আবার সুপারভাইজ করেছেন আরেক দামি নির্মাতা আদনান আল রাজীব। আর এতে দুই ভাইয়ের পাশাপাশি মডেল হিসেবে কাজ করেছেন সময়ের আলোচিত তিন অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ ও শবনম ফারিয়া। সঙ্গে আরও আছেন হিট ইউটিউবার কেটো ভাই।

গানটি প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ‌‘এটা আমার সর্বশেষ ওয়েডিং সং। যেটাতে আমি পারফর্ম করলাম। এরপর আর করার ইচ্ছা নেই। এটা আমি কম্পোজ করলাম। গেয়েছেন প্রতীক ভাই। সত্যি বলতে, গানটি করার কারণ বিষণ্নতা থেকে মুক্তি পাওয়া ও দেওয়া। কারণ, করোনায় আমরা সবাই খুব বিষাদের মধ্যে যাচ্ছি। সেখান থেকে নিজেদের বের করে আনার জন্যই মজা করে কাজটি করা।’

এদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি নাটক বানিয়ে তারকা বনে গেলেও এর আগে মিউজিক ভিডিও নির্মাণ করেননি। ফিরিয়েছেন অসংখ্য প্রস্তাব। তবে এই কাজটি করার প্রথম কারণ গানটি পছন্দ হওয়া।

অমি বলেন, ‘আদনান আল রাজীব ভাই একদিন ফোন করে গানটি শোনালেন। শুনেই মুগ্ধ হই। ভাই বললেন, এই কাজটি করে দাও। আমি সুপারভাইজ করবো। দুটো বিষয় মিলিয়ে মনে হলো, সম্ভবত এই কাজটির জন্যই এতদিন মিউজিক ভিডিও করিনি!’
কাজের অভিজ্ঞতা সম্পর্কে অমি বলেন, “বিশাল আয়োজন ছিল। ৭৩ জন শিল্পী ছিলেন ইউনিটে। প্রায় দেড়শ’ লোকের ইউনিট। কাজটি করে খুব মজা পেয়েছি। টেকনো মোবাইল ও গানচিল মিউজিকের সহযোগিতায় এত বড় কাজ সুন্দরভাবে শেষ করতে পারলাম। আর আদনান ভাই তো ছাতা হিসেবে ছিলেনই। আমার ধারণা, দর্শক খুব মজা পাবে।’

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা