,

পুলিশের সেবায় ৯৫ ভাগ মানুষ খুশি, বললেন ডিএমপি কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : থানায় জিডি ও মামলা দায়েরের ক্ষেত্রে পুলিশের সেবায় শতকরা ৯৫ জনের বেশি সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গতকাল রোববার রাজারবাগ পুলিশ লাইনসে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘ডিএমপি সদর দপ্তর থেকে সেবা প্রত্যাশীদের ফোন করে পুলিশের সেবার মান সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। শতকরা ৯৫ ভাগের বেশি মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। এটা একটি ভালো দিক। এটাকে ধরে রেখে আরও ভালো সেবা নিশ্চিত করতে হবে।’

মোহা. শফিকুল ইসলাম রোববারের সভায় পুলিশ সদস্যদের তদন্তের সময় অপেশাদার আচরণ থেকে বিরত থাকতে বলেছেন। তিনি প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানসম্মত তদন্ত করার নির্দেশ দিয়েছেন । ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের উদ্দেশ করে বলেন, ‘তদন্তের সময় এমন কোনো অপেশাদার আচরণ করবেন না যাতে আপনার ব্যক্তিগত দায় চলে আসে।’

সভায় ঢাকা মহানগরীর স্থায়ী তল্লাশি চৌকির (চেকপোস্ট) পাশাপাশি অস্থায়ী তল্লাশি চৌকি পরিচালনার নির্দেশ দেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘গাড়ি ও মোটরসাইকেল চুরি প্রতিরোধে উড়াল সড়কে ওঠা ও নামার জায়গায় উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার।

ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) ও সাসপেক্ট আইডেনটিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেমের (এসআইভিএস) মতো সফটওয়্যার হালনাগাদ করে চোর-ছিনতাইকারীদের তালিকা প্রস্তুত করে তাদের আইনের আওতায় আনার কথা বলেছেন তিনি।’ ডিএমপি কমিশনার বলেন, ‘গাড়ি ও মোটরসাইকেল ট্র্যাকিং সিস্টেমের আওতায় আসলে চুরি অনেকাংশে কমে যাবে।’

সেপ্টেম্বর ২০২০ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অপরাধ দমন বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে গুলশান বিভাগ, শ্রেষ্ঠ গোয়েন্দা বিভাগ নির্বাচিত হয়েছে গোয়েন্দা লালবাগ বিভাগ ও শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে ট্রাফিক লালবাগ বিভাগ। এ ছাড়া ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার ৮৭ জনকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা