,

পয়েন্ট খোয়াল লিভারপুল-চেলসি

news-image

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার আলাদা ম্যাচে পয়েন্ট হারিয়েছে লিভারপুল ও চেলসি। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে এভারটনের মাঠ থেকে ফিরেতে হয়েছে ড্র নিয়ে। আর ঘরের মাঠে সাউদাম্পটনের বিপক্ষে হোঁচট খেয়েছে চেলসি।

লিভারপুল দুই-দুবার এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করে এভারটনের সঙ্গে। অন্যদিকে চেলসি ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরও ৩-৩ গোলে ড্র হয় ম্যাচ।

গুডিসন পার্কে অনুষ্ঠিত ম্যাচে লিভারপুর এদিন ম্যাচের শুরুতেই সাদিও মানের গোলে এগিয়ে যায়। ৩ মিনিটে জাল খুঁজে নেন তিনি। তবে ১৯ মিনিটে মাইকেল কিন এভারটনকে সমতায় ফেরান।

৭২ মিনিটে মোহামেদ সালাহ গোল করে ফের এগিয়ে দেন লিভারপুলকে। ৮১ মিনিটে ডমিনিক ক্যালভার্ট-লুইন ফের সমতা টানেন ম্যাচে। তবে যোগ করা সময়ে জর্ডান হেন্ডারসনের গোলে পূর্ণ পয়েন্ট পেতে পারত লিভারপুল। কিন্তু অফসাইডের জন্য তা হয়নি। তবে ভিএআরে বাতিল হওয়া গোলটি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

এদিকে টিমো ওয়েনারের জোড়া গোলে ২৮ মিনিটেই ২-০ গোলের লিড নিয়েছিল চেলসি। বিরতির আগে ড্যানি ইংস ব্যবধান কমান। বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে সাউদাম্পটনকে ২-২ গোলে সমতা এনে দেন অ্যাডামস।

অবশ্য দুই মিনিট পরই চেলসি ৩-২ এ লিড নেয়। গোলদাতা জার্মান মিডফিল্ডার হার্ভাটজ।

চেলসি যখন জয় নিয়ে ফেরার অপেক্ষায়, ঠিক সেই সময়ে শেষ বাঁশি বাজার আগে ভেস্টাগার্ড সাউদাম্পটনকে ফের সমতায় ফেরান। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় চেলসিকে।

লিভারপুলের সঙ্গে ড্র করা এভারটন ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। সমান ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল।

টেবিলে চেলসির অবস্থান ষষ্ঠ। ৫ ম্যাচে ২টি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট তাদের। আর ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সাউদাম্পটন আছে ১১তম স্থানে।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই