,

মেয়েদের বিয়ের বয়স নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণে ভারতের কেন্দ্রীয় সরকার শিগগিরই নতুন সিদ্ধান্ত ঘোষণা করবে। মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত হওয়া উচিত, তা পর্যালোচনার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। কমিটির সেই প্রতিবেদন আসলেই নতুন সিদ্ধান্ত জানাবে কেন্দ্রীয় সরকার।

শুক্রবার (১৭ অক্টোবর) এক ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখার সময় এ তথ্য জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি বলেন, মেয়েদের বিয়ের বয়স কত হওয়া উচিত তা নিয়ে জরুরি পরামর্শ চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সচেতন নারীরা আমাকে চিঠি পাঠান। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেন। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে এ বিষয়ে পদক্ষেপ নেবে সরকার।

প্রসঙ্গত, ভারতে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স প্রথমবার নির্ধারিত হয়েছিল ১৯২৯ সালে সারদা আইনের মাধ্যমে। তখন মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ছিল ১৪ ও ছেলেদের ১৮। ১৯৪০ ও পরে ১৯৭৮ সালে ওই আইনে পরিবর্তন আনা হয়। ১৯৭৮ সালে বিয়ের ন্যূনতম বয়স মেয়েদের ১৮ ও ছেলেদের ২১ ঠিক করা হয়। সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি