,

এসআই আকবরের দেশত্যাগ ঠেকাতে সব ইমিগ্রেশনে চিঠি

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বন্দরবাজার ফাঁড়ির বরখাস্তকৃত ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া যেন কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য দেশের সব ইমিগ্রেশনে চিঠি পাঠিয়েছে পিবিআই।

বৃহস্পতিবার ঢাকার ধানমণ্ডিতে পিবিআইর প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, সিলেটে ফাঁড়িতে পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা তদন্তে এসআই আকবরকে খুবই দরকার পিবিআইয়ের। তিনি বর্তমানে পলাতক।

বনজ কুমার মজুমদার আরও বলেন, সিলেটের ঘটনার নথিপত্র গত মঙ্গলবার রাতে আমরা পেয়েছি। পরদিন বুধবার পিবিআইর টিম বন্দরবাজার ফাঁড়িতে গিয়ে ৩-৪ ঘণ্টা অবস্থান করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। তদন্তের স্বার্থে এসআই আকবর হোসেনকে আমাদের দরকার। তিনি যেন দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য ইমিগ্রেশনে জানিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এ ব্যাপারে ইমিগ্রেশনকে জানানো হয়েছে। এসআই আকবরকে ধরার জন্য আমরা টিম রেডি করেছি।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা