,

রংপুর ভেজাল ডিটারজেন্ট ও সাবান তৈরির সরঞ্জাম জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর ভগী বালাপাড়ায় একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল ডিটারজেন্ট ও সাবানসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও এসব তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর ভগী বালাপাড়ায় গুরু ডিটারজেন্ট এন্ড সোপ ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। এসময় ফ্যাক্টরি মালিকের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ১৭ নং ওয়ার্ডের ভগীবালাপাড়ার সবুজবাগে অভিযান চালায় পুলিশ। এ সময় গুরু ডিটারজেন্ট এন্ড সোপ ফ্যাক্টরীতে নকল ডিটারজেন্ট ৫০০ কেজি, সুপার এক্সেলের প্রায় ৩০০ কেজি ২০ গ্রাম, ৫০ গ্রাম, ১০০ গ্রামের প্যাকেট সহ মোট ১০০০ প্যাকেট , সুপার এক্সেলের বিভিম্ন খালি প্যাকেট ৩০০০ পিস, ক্যালসিয়াম ক্যামিকেল ১০০ কেজি, সোডিয়াম বাই কার্বোনেট ১০০ কেজি, নকল সাবান ২০০০ পিসসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর স্যানিটাইজার ও এসব তৈরির যন্ত্রপাতিসহ ৫ লাখ টাকার মালামাল জব্দ করে। এ ঘটনায় ফ্যাক্টরির মালিক আতিকুর রহমানকে (৩৫) ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব বিএসটিআই আইনে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ডের আদেশ দেন।

রংপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ সাবান ও ডিটারজেন্ট জব্দ করা হয়। এসময় মালিকের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের