,

মিসবাহ’র পদত্যাগের ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করার কথা জানালেন মিসবাহ উল হক। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।

এক বছর আগে, পাকিস্তান ক্রিকেটের প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব পান মিসবাহ। ইংল্যান্ড বিশ্বকাপের পরই মিকি আর্থারকে সরিয়ে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয় মিসবাহকে। একই সঙ্গে প্রধান নির্বাচক হিসেবেও তাকে মনোনীত করে পিসিবি। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে একসঙ্গে দুটি দায়িত্ব নেয়ার ঘটনা সেটাই প্রথম ছিল। এ নিয়ে সেসময় যথেষ্ট সমালোচিত হয়েছিলেন মিসবাহ এবং পিসিবি।

করোনার আগে এবং পরে অনুষ্ঠিত সিরিজগুলোতে দলের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায়, সমালোচনার মুখে পড়েন তিনি। একই সঙ্গে দুটি বড় দায়িত্ব সামলাতে গিয়ে কোচিংইয়ে মনোযোগী হতে পারছেন না বলে মন্তব্য করেন সাবেক ক্রিকেটাররা।

আনুষ্ঠানিক ঘোষণায় মিসবাহ বলেছেন, ‘যখন পিসিবি থেকে আমাকে প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয় তখন আমি বলেছিলাম যে আমি দায়িত্ব দুটি পালন করতে পারব। তবে আমি এটাও বলেছিলাম যদি আমি কখনো অনুভব করি যে, একাধারে দুটি দায়িত্বে থাকা আমার জন্য কঠিন হচ্ছে, তাহলে আমি সরে দাঁড়াব।’

বর্তমানে কোচিংয়ের প্রতিই বেশি মনোনিবেশ করতে চান মিসবাহ। মিসবাহ বলেন, ‘অবশ্যই আমার ফোকাস থাকবে পাকিস্তান দলটিকে যতটা সম্ভব পরিণত করে তোলা।’

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা