,

জার্মানিকে রুখে দিল সুইজারল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : উয়েফা ন্যাশনস লিগে জার্মানিকে তাদের ঘরেই রুখে দিয়েছে সুইজারল্যান্ড। ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি হাসতে পারেনি কোনো দলই। মঙ্গলবার রাতে কোলনে ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

তবু জার্মান কোচ জোয়াকিম লো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। প্রথমে যে দুই গোলে পিছিয়ে পড়েছিল তার দল। ম্যাচের পঞ্চম মিনিটেই মারিও গাভরানোভিচের গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রেমো ফ্রুয়েলার।

তবে দুই মিনিটের মাথায় এক গোল শোধ করে দেয় জার্মানি। ২৮ মিনিটে গোল করেন টিমো ওয়ের্নার। ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে লড়াই আরও জমে উঠে, পাঁচ মিনিটের ব্যবধানে হয় তিন গোল। ৫৫ মিনিটে জার্মানিকে সময় ফেরান কাই হেভার্ট। পরের মিনিটে ফের এগিয়ে যায় সুইসরা, দলকে লিড এনে দেন গাভরানো। তবে এর চার মিনিট পর জার্মানিকে সমতায ফেরান সার্জি জিনাব্রি।

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণ চলেছে, তবে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। বরং যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এসে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সুইজারল্যান্ডের ফ্যাবিয়ান স্কার।

এই ড্রয়ের পরও লিগ ‘এ’ গ্রুপ ফোরে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে জার্মানি। চার ম্যাচে ১ জয় আর তিন ড্রয়ে তাদের পয়েন্ট ৬। এই গ্রুপে শীর্ষে স্পেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট