,

আফগানিস্তানের হেলমান্দে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭০ তালেবান নিহত

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৭০ তালেবান নিহত হয়েছে।

এ সময় সরকারি বাহিনী হেলমান্দ প্রদেশের তালেবানের ডেপুটি গভর্নর মাওলাভি গাফুরকে আটক করেছে। খবর আনাদোলু ও সিনহুয়ার।

আফগানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান সোমবার গণমাধ্যমকে বলেছেন, হেলমান্দ প্রদেশের নাওয়া ও নাহারি সেরাজ এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭১ তালেবান নিহত হয়েছেন। অবশ্য সরকারি নিরাপত্তা বাহিনীর কি পরিমাণ ক্ষতি হয়েছে তারিক আরিয়ান তা জানাননি।

নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় তালেবানও পাল্টা প্রতিরোধ করে এবং দুপক্ষের সংঘর্ষে বিদ্যুতের একটি সাবস্টেশন ধ্বংস হয়ে যাওয়ায় কান্দাহার ও হেলমান্দ প্রদেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গত কয়েক দিন ধরে আফগানিস্তানের বিভিন্ন স্থানে সরকারি সেনা ও তালেবানের মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে।

আফগান সরকার ও তালেবান নেতারা যখন কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনা শুরু করেছেন তখন এসব সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি