,

‘একজন একজন করে আমাকে ধর্ষণ করে’

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জেল থেকে স্বামীকে ছাড়িয়ে আনতে উকিলের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ২৫ বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী শনিবার শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ করেন। পরে পুলিশের অভিযানে গতকাল রোববার সকালে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ধর্ষণের শিকার নারী বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর জেলখানায় আমার স্বামীকে দেখাতে প্রতিবেশী কাজল মিয়া ও মতিন মিয়া আমাকে নিয়ে যায়। সেখান থেকে বের হয়ে তারা আমার স্বামীকে ছাড়িয়ে আনার জন্য একজন উকিলের সাথে দেখা করতে বলে। উকিলের সাথে দেখা করে তারা আমার স্বামীকে ছাড়িয়ে আনবে বলে জানায়। পরে আমি তাদের সাথে যাই। তারা আমাকে শ্রীমঙ্গল শহরের হামিদা গেস্ট হাউজে নিয়ে একটি রুমে বসায়।’

ভুক্তভোগী নারী আরও বলেন, ‘অনেকক্ষণ বসার পর তারা দুজনে আমার সাথে থাকা পাঁচ বছরের শিশুটিকে অন্য কক্ষে নিয়ে গিয়ে একজন একজন করে আমাকে ধর্ষণ করে। পরে তারা আমাকে গেস্ট হাউজে ফেলে রেখে চলে যায়। আমি সেখান থেকে বাড়ি ফিরে যাই। পরে আমি মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হই, সেখানে আমার ডাক্তারি পরীক্ষা হয়। আমি অসুস্থ থাকায় থানায় অভিযোগ করতে পারিনি। তবে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে তথ্য পেয়ে শ্রীমঙ্গল থানার এক এসআই আমার সাথে ফোনে কথা বলেছিলেন। আমি গতকাল তাদের নামে থানায় অভিযোগ করি।’

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ‘আমাদের কাছে অভিযোগ করার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তদের আজ উপজেলার আমরাইলছড়া থেকে আটক করেছি। পরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে তাদের আজ রোববার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হয়েছে। আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য