,

১৩তম ফ্রেঞ্চ ওপেন জয় নাদালের

news-image

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নিজের অন্যতম সেরা খেলাটাই যেন খেললেন রাফায়েল নাদাল। সুবাদে নোভাক জকোভিচকে হারিয়ে রেকর্ড ১৩তম বারের মতো জিতে নিলেন ক্লে কোর্টের শিরোপা। একই সঙ্গে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে পাশে বসলেন রজার ফেদেরারের।

নাদাল ও ফেদেরার দুজনেরই এখন গ্র্যান্ড স্লাম সংখ্যা ২০। জকোভিচের সুযোগ ছিল ফ্রেঞ্চ ওপেন জিতে এই তালিকায় ফেদেরার ও নাদালের সঙ্গে ব্যবধান কমানোর। ১৭টি গ্র্যান্ড স্লাম জিতে এই দুজনের পরেই অবস্থান তার।

রবিবার প্যারিসের রোলাঁ গারোঁয় নম্বর ওয়ান তারকা জকোভিচকে ৬-০, ৬-২, ৭-৫ গেমে হারান ৩৪ বছর বয়সী নাদাল। যিনি র‌্যাঙ্কিংয়ে বর্তমানে দুই নম্বর। স্প্যানিশ তারকার এটি ফরাসি ওপেনে টানা চতুর্থ শিরোপা।

৩৩ বছর বয়সী জকোভিচ এ বছর এই প্রথম কোনো ম্যাচ হারলেন। ম্যাচ শেষে যিনি মেনে নিলেন ক্লে কোর্টে নাদালের রাজত্বকে। প্রতিপক্ষকে প্রশংসায় ভাসাতে গিয়ে এভাবে বললেন, ‘কিং অফ ক্লে’।

‘আজ তুমি দেখালে, কেন তুমি ক্লে কোর্টের রাজা।’- নাদালকে নিয়ে বলেন জকোভিচ।

ফ্রেঞ্চ ওপেনের একককে একমাত্র খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ জেতা নাদাল বলেন, ‘এখানে জয়ই আমার কাছে সবকিছু। সত্যি বলতে, ২০তম গ্র্যান্ড স্ল্যাম জয় ও রজারের রেকর্ড ছোঁয়া নিয়ে ভাবছি না। আমার কাছে এটা শুধুই আরেকবার রোলাঁ গারোঁ জয়।’

ফ্রেঞ্চ ওপেনে নিজের রাজত্ব ধরে রাখা নিয়ে বলেন, ‘ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর বেশির ভাগ এখানে কাটিয়েছি আমি। এখানে খেলতে পারাটাই আমার জন্য অনুপ্রেরণার। এই শহর ও এই কোর্টের সঙ্গে আমার যে ভালোবাসার গল্প, তা কখনো ভুলে যাওয়ার নয়।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট