,

নারী আইপিএল’র দল ঘোষণা, আছেন জাহানারা-সালমা

news-image

স্পোর্টস ডেস্ক : নারী ক্রিকেটারদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের জন্য তিন দলের স্কোয়াড চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য ডাক পাওয়া বাংলাদেশের সালমা খাতুন ও জাহানারা আলম পড়েছেন দুই দলে।

গত আসরের মতো এবারের আসরেও ভেলোসিটির হয়ে খেলবেন পেসার জাহানারা। গেল আসরে রানার্স-আপ হওয়া দলটির হয়ে নৈপুণ্য দেখিয়েছিলেন তিনি। তার দলনেতা ভারতের মিতালি রাজ।

উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে প্রথমবারের মতো ডাক পাওয়া সালমা অংশ নেবেন ট্রেইলব্ল্যাজার্সের হয়ে। এই দলের নেতৃত্বে আছেন স্মৃতি মান্দানা।

টুর্নামেন্টের অপর দলের নাম সুপারনোভা। দুবাইয়ে আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সুপারনোভা ও ভেলোসিটি। চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

চার ম্যাচের এই টুর্নামেন্ট খেলার জন্য শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা আসবেন আরবে।

একনজরে দেখে নেওয়া যাক তিনটি দলের কারা কারা রয়েছেন:

সুপারনোভা: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমাইমা রদ্রিগেজ (সহ-অধিনায়ক), চামারি আটাপাট্টু, প্রিয়া পুনিয়া, রাধা যাদব, অনুজা পাটিল, তানিয়া ভাটিয়া, শশীকলা সিরিওয়ার্ধনে, পুনম যাদব, সাকিরা সেলমান, অরুন্ধতি রেড্ডি,পূজা ভস্ট্রাকার,আয়ুশি সোনি, আয়াবঙ্গা খাকা এবং মুসকান মালিক।

ট্রেলবেজার্স: স্মৃতি মন্ধানা (অধিনায়ক), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), পুনম রাউত, রিচা ঘোষ, নুজহাত পারভিন, ডি হেমলতা, রাজেশ্বরী গায়রকোয়াড, হারলিন দেওল, ঝুলন গোস্বামী, সালমা খাতুন, সিমরান দিল বাহাদুর, সফি একেলস্টোন, নাথাকাম চানথাম, ডিয়েন্ড্রা ডটিন এবং কাসভি গৌতম।

ভেলোসিটি: মিতালি রাজ (অধিনায়িক), বেদা কৃষ্ণমূর্তি (সহ-অধিনায়িক), শেফালি ভার্মা, সুষমা ভার্মা, একতা বিস্ত, মানসী জোশী, শিখা পান্ডে, দেবিকা বৈদ্য, সুশ্রী দিব্যাদর্শী, মানালি দক্ষিণী, লেই কাসপেরেক, ড্যানিয়েলা ওয়াট, সুনে লুস, জাহানারা আলম এবং এম আনাঘা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট