,

মাহমুদুল্লাহ-নাজমুলদের খেলা সরাসরি দেখুন

news-image

স্পোর্টস ডেস্ক : শুরু হয়েছে স্কিল ক্যাম্পে থাকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট ‘বিসিবি প্রেসিডেন্ট’স কাপ। মিরপুর স্টেডিয়ামে প্রতিযোগিতাটির প্রথম ম্যাচে টস জিতে মাহমুদুল্লাহ একাদশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে নাজমুল একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তিন দলের প্রস্তুতিমূলক এই ওয়ানডে টুর্নামেন্টের অপর দলটি জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের নামে। সাত ম্যাচের এই দিবা-রাত্রির এ টুর্নামেন্টে প্রতিটি দল একে-অন্যের দুবার মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলকে নিয়ে আয়োজিত হবে ফাইনাল।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে প্রতিযোগিতার সবগুলো ম্যাচই সরাসরি দেখানোর উদ্যোগও নিয়েছে বিসিবি। ম্যাচগুলো বিসিবির অফিসিয়াল পেজের পাশাপাশি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ বেতারেও।

মাহমুদউল্লাহ একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, আবু হায়দার রনি, রকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।

নাজমুল একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান সুক্কুর, তাসকিন আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ নাঈম হাসান, রিশাদ হোসেন।

https://www.facebook.com/watch/live/?v=770556890183499&ref=external

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট