,

লাল দুর্গ জয় করলেন পোলিশ তরুণী

news-image

স্পোর্টস ডেস্ক : এত অল্প বয়সে এমন দাপট টেনিস যে খুব কমই দেখেছে- অন্তত এই যুগে সেটা বিরল। তবে শনিবার রোঁলা গারোতে সে কাজটাই করে দেখালেন পোলিশ তরুণী ইগা সোয়েটেক। মাত্র ১৯ বছর বয়সে প্রতিপক্ষ সোফিয়া কেনিনকে ৬-৪, ৬-১ সেটে উড়িয়ে টেনিসের লাল দুর্গ জয় করলেন তিনি।

এটাই যে তার প্রথম গ্র্যান্ডস্লাম। ছোট্ট ক্যারিয়ারে এতদিন সোয়েটেক ছিলেন লাইমলাইটের বাইরে। গত বছর বড় কোনো আসরে নাম লেখান তিনি। তাও আবার যাত্রাতেই ঝরেপড়া। তাতেও ভাঙেনি তার আশা। এক বছরের ব্যবধানে বদলে যান অনেকখানি। উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া সেই সোয়েটেক এবার অস্ট্রেলিয়ান ওপেনে নেমেই দেখান চমক। দাপট দেখিয়ে চতুর্থ রাউন্ডে উঠে যান। এরপর ইউএস ওপেনে তৃতীয় রাউন্ড থেকে ফিরতে হয় তাকে। টানা দু’বার হতাশ হওয়ার পর অবশেষে এলো বড় সফলতা। ফ্রেঞ্চ ওপেনে সবাইকে হতাশ করে তুলে নিলেন স্বপ্নের মুকুট। গড়লেন একাধিক রেকর্ডও।

তিনিই প্রথম পোলিশ নারী যে কিনা টেনিসের গ্র্যান্ডস্লাম জিতলেন। শুধু তাই নয়, নারী এককে ১৯৯৭ সালের পর সোয়েটেকই প্রথম কোনো টিনএজার চ্যাম্পিয়ন। আজ থেকে ২৩ বছর আগে সুইজারল্যান্ডের মাটিতে মার্টিনা হিঙ্গিসকে হারিয়ে ১৯ বছর বয়সী ইভা ম্যাজোলি টিনএজার হিসেবে শিরোপা উৎসব করেছিলেন। দারুণ এই জয়ে রোমাঞ্চিত সোয়েটেক, ‘আমি খুবই খুশি। আমার পরিবারও আজ কাছ থেকে আমার খেলা উপভোগ করল। বছর দুয়েক আগে এখনটায় জুনিয়র গ্র্যান্ডস্লাম জিতেছি। এখন জিতলাম স্বপ্নের ট্রফিটা।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট