,

মেসির গোলে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার শুভ সূচনা

news-image

স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরেই গোলের দেখা পেলেন লিওনেল মেসি। পেনাল্টিতে করা তার একমাত্র গোলে কাতার বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়াকে হারিয়ে শুভ সূচনা করেছে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত ম্যাচটিতে ১-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। ত্রয়োদশ মিনিটে একমাত্র গোলটি করেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে এটা মেসির ৭১ তম গোল।

ইকুয়েডরের লেফট-ব্যাক পারভিস এস্তুপিনান আর্জেন্টিনা উইঙ্গার লুকাস ওকাম্পোসকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বারো গজ দূর থেকে স্পট কিকে গোল করতে ভুল করেননি মেসি।

চার বছর আগে এই ইকুয়েডরের বিপক্ষেই রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা।

বুয়েন্স আয়ার্সের বোমবোনেরা স্টেডিয়ামটি আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের জন্য খুব আকর্ষণীয় হলেও করোনাভাইরাসের কারণে এবার গ্যালারিতে কোনো দর্শক সমাগম ছিল না।

নিজেদের মাঠে আর্জেন্টিনা অনুমিতভাবে বল দখলে আধিপত্য দেখালেও ইকুয়েডরের সুসংহত রক্ষণে তেমন ভীতি ছড়াতে পারেনি। অথচ এক বছর আগে প্রীতি ম্যাচে প্রতিপক্ষটিতে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল লিওনেল স্কালোনির দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একটি গোল পেতে পারত আর্জেন্টিনা। দারুণ একটি সুযোগ পেয়েছিলেন ওকাম্পোস। লরাতোর মার্তিনেসের হেডে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে শট নেন এই উইঙ্গার। কিন্তু তার এই প্রচেষ্টা রুখে দেন ইকুয়েডরের গোলরক্ষক।

মেসির পাসে ম্যাচের একেবারে শেষ দিকে গোলের সুযোগ পেয়েছিলেন রদ্রিগো দি পল। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শটটি লক্ষে রাখতে পারেননি এই অ্যাটাকিং মিডফিল্ডার।

বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঁচ দিন পর বলিভিয়ার মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট