,

ফাইনালে জোকোভিচ

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম সেটে হারলেও খেই হারাননি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্পেনের পাবলো কারেনো বুস্তাকে হারিয়ে দশমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের সেমি-ফাইনাল নিশ্চিত করলেন পুরুষ এককে র‍্যাঙ্কিং শীর্ষ নোভাক জোকোভিচ।

বুধবার রোলা গ্যাঁরোয় দীর্ঘ লড়াই শেষে ১৭তম বাছাই কারোনোকে ৪-৬, ৬-২, ৬-৩, ৬-৪ গেমে হারান সার্বিয়ান তারকা জোকোভিচ। ক্লে কোর্টের এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে এই নিয়ে দশমবার সেমি-ফাইনাল নিশ্চিত করলেন ৩৩ বছর বয়সী খেলোয়াড়।

বাকি দুই রাউন্ডে জয়ের ধারা ধরে রাখতে পারলে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফরাসি ওপেন এবং আঠারোতম গ্র্যান্ড স্ল্যাম জেতা হবে জকোভিচের। শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ পঞ্চম বাছাই গ্রিসের স্তেফানো তিসিস্তিপাস।

এর আগে সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন টুর্নামেন্টটির রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন স্পেনের রাফায়েল নাদাল। শেষ দুই রাউন্ডে জয় পেলে পুরুষ এককে সবচেয়ে বেশি ২০টি গ্র্যান্ড স্ল্যাম জেতা রজার ফেদেরারের রেকর্ডে ভাগ বসাবেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট