,

রোহিঙ্গা ক্যাম্পে নিহত ৪ জনের মধ্যে ২ জনই গাড়িচালক

news-image

অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে গোলাগুলিতে যে চারজন নিহত হয়েছেন, তাদের মধ্যে দুজন স্থানীয় গাড়িচালক। গতকাল মঙ্গলবার রাতে নিহতের এ ঘটনা ঘটে। আজ বুধবার সকাল থেকে ক্যাম্পে থেমে থেমে গোলাগুলি চলছে।

রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যে দুজন গাড়িচালক নিহত হয়েছেন, তারা হলেন- টেকনাফ হ্নীলা রংগীখালীর এলাকার দিলদার আহমেদের ছেলে নুরুল বশর এবং একই এলাকার পশ্চিম সিকদার পাড়ার নূর হোসেনের ছেলে নুর হুদা। নিহতদের পরিবার এসব তথ্য নিশ্চিত করেছে।

নুর হুদার ভাই ইসমাইলের অভিযোগ, হ্নীলা থেকে রোহিঙ্গারা গাড়ি ভাড়া করে কুতুপালং যায়। সেখানে গাড়ির ভাড়া নিয়ে বিতর্ক হয়। এর জের ধরে নুর হুদাকে জবাই করে হত্যা করা হয়। নুরুল বশরকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারী যাত্রীরা রোহিঙ্গা সন্ত্রাসী বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, আজ সকাল থেকে ক্যাম্পে থেমে থেমে গোলাগুলি হচ্ছে। স্থানীয় লোকজন ও ক্যাম্পে দায়িত্বে থাকা কয়েকজন ব্যক্তির কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে।

গতকাল রাতে কুতুপালং ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপ রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু দ্দৌজা। এর আগেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুতুপালং ক্যাম্পে নতুন ও পুরাতন রোহিঙ্গাদের মধ্যে গত কয়েকদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে গত ৪ ও ৫ অক্টোবর তিনজন রোহিঙ্গা খুন হয়েছে। মঙ্গলবার সকালে র‌্যাব অভিযান চালিয়ে ৯জন রোহিঙ্গা ডাকাতকে অস্ত্র ও গুলিসহ আটক করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, মৃত চারজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নুর হুদা ও নুরুল বশর ছাড়া আর কারও পরিচয় নিশ্চিত হওয়ায় যায়নি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি