,

ইমরুল-মাহমুদুল্লাহ’র হাফ-সেঞ্চুরি ; তাসকিনের ৩ উইকেট

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া দু’দিনের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে ব্যাট হাতে জোড়া হাফ-সেঞ্চুরি করেছেন ওটিস গিবসন একাদশের ওপেনার ইমরুল কায়েস ও মিডল-অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। আর রায়ান কুক একাদশের পক্ষে বল হাতে ৪২ রানে ৩ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। প্রথম দিন শেষে ৭২ ওভারে ৮ উইকেটে ২৪৮ রান করেছে ওটিস গিবসন একাদশ। ইমরুল ৫৯ ও মাহমুদুল্লাহ ৫৬ রান করেন।

এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন ওটিস গিবসন একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে শুরুতে প্যাভিলিয়নে ফিরেন সাইফ হাসান। ৭ রান করেন তিনি।

এরপর অধিনায়ক শান্ত নিজেও ব্যর্থ হন। করেন ২ রান। ফলে ৩২ রানে ২ উইকেট হারায় গিবসন একাদশ।

তবে তৃতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন ইমরুল ও মাহমুদুল্লাহ। বড় ইনিংস খেলার আভাস দিয়ে, দু’জনই হাফ-সেঞ্চুরিতে থামেন।

৯৩ বলে ৫৯ রান করেন ইমরুল। আর ১১৬ বলে ৫৬ রান করেন মাহমুদুল্লাহ।

এছাড়া গিবসন একাদশের পক্ষে লিটন কুমার দাস ৪৪, সৌম্য সরকার ২৬, নাইম হাসান ৮ ও এবাদত হোসেন শুন্য রান করেন। ২৯ রানে অপরাজিত আছেন মোসাদ্দেক হোসেন।

কুক একাদশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেয়া তাসকিন ১১ ওভার বল করেন। এছাড়া মোহাম্মদ মিঠুন ২টি, সাইফউদ্দিন-আল আমিন হোসেন ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট