,

প্রথম ভারতীয় হিসেবে অনন্য রেকর্ড কোহলির

news-image

স্পোর্টস ডেস্ক : আরও একটি মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সোমবার আইপিএল ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১০ রান করেই টি-টোয়েন্টির সবধরনের ম্যাচে ৯ হাজার রানের রেকর্ড গড়লেন বর্তমান বিশ্বের সেরা এই তারকা ক্রিকেটারের।

এদিন মাঠে নামার আগেবিরাট কোহলির রান ছিল ২৮৫ ম্যাচে৫টি সেঞ্চুরিআর ৬৫টি ফিফটিতে ৮হাজার ৯৯০ রান। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেই ১৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমেই সেই স্পর্শ করেন কোহলি।

কোহলির মতো একই রেকর্ড গড়ার পথে ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মাও। মুম্বাই ইন্ডিয়ান্সের এ অধিনায়ক ইতিমধ্যে টি-টোয়েন্টির ৩৩৩ ম্যাচে ৬টি সেঞ্চুরি আর ৬২টি ফিফটির সাহায্যে ৮ হাজার ৮১৮ রান করেছেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। ক্যারিবীয় এ ব্যাটিং দানব ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে মারকাটিং ব্যাটিং করে ৪০৪ ম্যাচে ২২টি সেঞ্চুরি আর ৮২টি ফিফটির সাহায্যে ৩৮.২০ গড়ে ১৩ হাজার ২৯৬ রান সংগ্রহ করেছেন।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহে গেইলের পরেই রয়েছেন জাতীয় দলে তার সতীর্থ কায়রন পোলার্ড। ক্যারিবীয় এ অলরাউন্ডার ৫১৭ ম্যাচে অংশ নিয়ে একটি সেঞ্চুরি আর ৫১টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেছেন ১০ হাজার ৩৭০ রান। এ তালিকায় তৃতীয় পজিশনে রয়েছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। তিনি সংগ্রহ করেছেন ৯ হাজার ৯২৯ রান। দশ হাজারি ক্লাবে পৌঁছতে তার আর মাত্র ৭৪ রান করতে হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট