,

বায়ার্নের রোমাঞ্চকর জয়

news-image

স্পোর্টস ডেস্ক : হ্যাটট্রিক তো বটেই, পুরো ম্যাচে একাই ৪ গোল করলেন রবার্ট লেভানডভস্কি। শেষ মুহর্তে করা পোলিশ স্ট্রাইকারের নাটকীয় পেনাল্টি থেকে হার্থা বার্লিনের বিপক্ষে ৪-৩ ব্যবধানে রোমাঞ্চকর জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় লেভার করা ৪০ ও ৫১তম মিনিটের গোলে লিড নেয় বাভারিয়ানরা। তবে ব্যবধানটা ধরে রাখতে পারেনি বায়ার্ন। ৫৯ ও ৭১ মিনিটে সমতায় ফেরে বার্লিন। ৮৫তম মিনিটে ফের হ্যাটট্রিক করে দলকে এগিয়ে দেন লেভা। এবারও বায়ার্ন সেই ব্যবধান ধরে রাখতে পারে মাত্র দুই মিনিট। ৮৮তম মিনিটে ব্যবধানটা ৩-৩ করে বার্লিন।

তবে যোগ করা তৃতীয় মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন। পেনাল্টি থেকে চতুর্থ গোল করে দলকে রোমাঞ্চকর জয় এনে দেন উয়েফা বর্ষসেরা লেভা।
এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগায় চতুর্থ স্থানে ওঠে এসেছে বায়ার্ন। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে বার্লিন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট