,

চেনা রূপে ফিরল চেন্নাই

news-image

স্পোর্টস ডেস্ক : প্রতিযোগিতার দ্বিতীয় সফল দল তারা। অথচ চেন্নাই সুপার কিংসকে এবারের আইপিএলে যেন চেনাই যাচ্ছিল না। জয় দিয়ে আসর শুরু করলেও হেরেছিল টানা তিন ম্যাচে। রবিবার রাতে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দলটি পেল দ্বিতীয় জয়ের দেখা। জয়ের সঙ্গে নিজেদের চেনা রূপেও যেন দেখা দিল দলটি।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন ১০ উইকেটের দাপুটে জয় তুলে নেয় চেন্নাই। ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেন ওয়াটসন ও ফ্যাফ ডু প্লেসিস জুটি জয় তুলে নিয়ে মাঠ ছাড়েন। ২.২ ওভার বাকি থাকতেই জয় পায় চেন্নাই।

ডু প্লেসিস ৮৭ এবং ওয়াটসন ৮৩ রানে অপরাজিত থাকেন। দুজনেই সমানসংখ্যক বল খেলেন। ৫৩ বলের ইনিংসে ওয়াটসন ১১টি চার ও ৩টি ছক্কা হাঁকান। ডু প্লেসিস মারেন ১১টি চার ও ১টি ছক্কা।

রান তাড়া করে জয়ের হিসেবে এটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম জয়।

এর আগে পাঞ্জাব ৪ উইকেটে ১৭৮ রান করে। অধিনায়ক লোকেশ রাহুল সর্বোচ্চ ৬৩ রান করেন। নিকোলাস পুরান দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন। ম্যাচসেরা হয়েছেন ওয়াটসন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট