,

জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ

news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগায় জয়ের ধারা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। ড্রয়ে আসর শুরু করলেও লেভান্তেকে হারিয়ে তুলে নিয়েছে টানা তৃতীয় জয়। যে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রবিবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জয় তুলে নেয় রিয়াল।

তবে জয় পেতে কঠিন পরীক্ষাই দিতে হয়েছে দলটিকে। শুরুর দিকে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে গিয়েছিল দলটি। পরে প্রতিপক্ষ খেলেছে রিয়ালের রক্ষণে চাপ তৈরি করে। শেষ পর্যন্ত যোগ করা সময়ে করিম বেনজেমার গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল বেতিস এক ম্যাচ বেশি খেলেছে।

১৬ মিনিটে লুকা মদ্রিচের কর্নারে জাল খুঁজে নেন ভিনিসিয়ুস। লা লিগায় প্রথমবারের মতো টানা দুই ম্যাচে গোল পেলেন ব্রাজিলিয়ান তারকা। আর যোগ করা সময়ে গোল করে বেনজেমা পেয়েছেন এবারের মৌসুমে প্রথম গোল।

৭০ মিনিটে রিয়াল অধিনায়ক সার্জিও রামোস হেডে গোল করলেও ভিএআরে সেটি বাতিল করেন রেফারি। হেডের আগে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ধাক্কা দিয়েছিলেন তিনি। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া বেশ কয়েকটি ভালো সেভ করেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট