,

সৌদি এয়ারলাইন্সে টিকিটের টোকেন দেয়া শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে যাওয়ার প্লেনের টিকিট বিক্রির জন্য টোকেন দেয়া শুরু করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। কয়েকদিন বন্ধের পর রোববার সকালে আবারো এই কার্যক্রম শুরু হয়।

তবে এর আগে টোকেনের দাবিতে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে বিক্ষোভ করেন প্রবাসীরা। রোববার সকালে তারা রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা সোনারগাঁও হোটেলের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, সকাল থেকে প্রবাসীরা টোকেনের জন্য এয়ারলাইন্সের অফিসের সামনে ভিড় করেছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গত কয়েকদিন ধরেই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরে সৌদি যাওয়ার প্লেনের টিকিট বিক্রির জন্য টোকেন দেয়া শুরু করে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। এ ব্যাপারে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, সৌদি থেকে লকডাউনের আগে যারা রিটার্ন টিকিট নিয়ে দেশে ফিরেছিলেন শুধু তাদেরই টোকেন দেয়া হবে। টোকেন অনুযায়ী নির্ধারিত তারিখে তারা টিকিট কিনতে পারবেন।

সর্বশেষ ১ অক্টোবর ৩০০১ থেকে ৩৩০০ টোকেনধারীদের টিকেট দেয়া হয়। এরপর ২ ও তারিখ তারা কোনো টোকেন ইস্যু করেনি।

দেশে ফিরে আটকেপড়া প্রবাসীদের ফেরাতে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে উভয় এয়ারলাইন্স। এছাড়াও বিমান প্রবাসীদের ফেরাতে সৌদির তিন শহরে ১২টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

প্রসঙ্গত, করোনার কারণে দেশে এসে আটকেপড়া সৌদি প্রবাসীরা কয়েক দিন ধরেই বিমানের টিকিটের জন্য রাজধানীতে জড়ো হয়েছেন। এরমধ্যে বিক্ষোভের ঘটনাও ঘটেছে। পরে ৩০ সেপ্টেম্বর থেকে টিকিট দেয়া শুরু করে সৌদি এয়ারলাইন্স। তবে যারা রিটার্ন টিকিট নিয়ে দেশে ফিরেছিলেন শুধু তাদেরকেই টিকিট দেয়া হচ্ছে। একইসঙ্গে নিয়োগকর্তার অনুমতিপত্রও দেখাতে হবে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা