,

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ৫ খাবার

news-image

স্বাস্থ্য ডেস্ক : ডায়াবেটিক রোগীদের লক্ষ্য থাকে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করা। খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এটি অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। কিছু খাবার আছে যেগুলো খাদ্যতালিকায় যোগ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন-

সবুজ শাক: স্পিনাচ এবং কপির মতো সবুজ শাকে কম কার্বোহাইড্রেট রয়েছে। এটি খনিজ এবং ভিটামিন সি এর ভালো উৎস। অনেক গবেষণায় দেখা গেছে, খাবারে ভিটামিন সি এর পরিমাণ বাড়ালে প্রদাহ কমাতে পারে। ভিটামিন সিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের স্বাস্থ্য ঠিক রাখে।

সিয়া সিড: এই বীজে সমৃদ্ধ ডায়েটারি ফাইবার রয়েছে যা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। সিয়া বীজ গ্লাইসেমিক ইনডেক্স কমাতে সহায়তা করে যেটি ডায়াবেটিসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

এতে প্রচুর ফাইবার থাকার কারণে দীর্ঘক্ষণ ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে; ফলাফল ওজন কমাতে সহায়ক।

বিভিন্ন রকমের বিচি: ডায়াবেটিস রোগীরা সহজলভ্য ও সুলভ মূল্যের এই বিভিন্ন সবজির বিচি খাদ্যতালিকায় যোগ করতে পারেন। এগুলোতে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ‍উপাদান এবং ফাইবার রয়েছে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য পুষ্টিকর খাবার।

রসুন: অনেকের কাছে এর গন্ধ বাজে মনে হয়। এ কারণে তারা রসুন খাওয়া থেকে বিরত থাকেন। কিন্তু এর রয়েছে অনেক পুষ্টিগুণ। এক কোয়া রসুনে ৪ ক্যালরি রয়েছে। এছাড়াও এতে রয়েছে ভিটামিন সি, বি৬, ম্যাংগানিজ এবং সেলেনিয়ামের মতো উপাদান। অনেক গবেষণায় দেখা গেছে, রসুন শরীরে প্রদাহ, এলডিএল কোলেস্টরল এবং রক্তে সুগারের মাত্রা কমাতে সহায়ক।

বাদাম: এতে উচ্চমাত্রায় ফাইবার রয়েছে এবং কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই কম। গবেষণায় প্রমাণিত যে, ডায়াবেটিস রোগীরা বাদাম খেলে ব্লাড সুগার কমানোর পাশাপাশি ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রাও কমাতে সহায়ক।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা