,

করোনা এখনো যেসব দেশে পৌঁছায়নি

news-image

অনলাইন ডেস্ক : অনেক আগে থেকেই বিশ্ব মহামারিতে পরিণত হওয়া করোনাভাইরাস এখনো বেশ কয়েকটি দেশ রয়েছে সেখানে পৌঁছাতে পারেনি। ছোঁয়াচে এই ভাইরাসকে দূরে রাখতে পারা দেশের সংখ্যা নয়টি।

দুই দিন আগেও এই তালিকায় দেশের সংখ্যা ছিল দশটি। একজন কভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় সে তালিকা থেকে ছিটকে গেছে সলোমন আইল্যান্ডস।

প্রাণঘাতী করোনাভাইরাস এখন পর্যন্ত যে নয়টি দেশে আঘাত হানতে পারেনি সে দেশগুলোর অবস্থান প্রশান্ত মহাসাগরীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। দেশ বা অঞ্চলগুলো হলো: কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, সামোয়া, টোঙ্গা, টুভ্যালু ও ভানুয়াতু।

এদিকে, সবশেষ দেশ হিসেবে ওশিয়ানিয়া অঞ্চলের দেশ সলোমন আইল্যান্ডে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। শনিবার দেশটির প্রধানমন্ত্রী মানাসেহ সোগাভারে জানান, ফিলিপাইন থেকে ফেরা এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোগাভারে বলেন, “এটা বলতে আমার কষ্ট হচ্ছে যে, করোনা মহামারি দেশে প্রবেশে বাধা দিতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা থাকা সত্ত্বেও আমরা কভিড-১৯ মুক্ত থাকার অর্জন হারিয়ে ফেলেছি।”

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১০ লাখ ৩৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩ কোটি ৫১ লাখ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি