,

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উদ্বোধন : চলবে ১৭ অক্টোবর পর্যন্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৪ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালে এ ক্যাম্পইনের উদ্বোধন করেন তিনি।

আজ রোববার থেকে শুরু হওয়া ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে সারাদেশে দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এই সময়ের মধ্যে আটদিন এই ক্যাপসুল খাওয়াবে স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য প্রতিষ্ঠান (আইপিএইচএন)।

আগে প্রতিবছর কার্যক্রমটি পরিচালিত হয়েছে একদিনে। করোনাভাইরাস সংক্রমণের কারণে স্বাস্থ্য সুরক্ষার বিষয় মাথায় রেখে এবার একদিনের কর্মসূচি আট দিনব্যাপী চলবে।

এবার এক লাখ ২০ হাজার সেন্টারে দুই লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবকসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্থায়ী কর্মীরা এই ক্যাপসুল খাওয়াবেন।

ছয় থেকে ১১ মাস বয়সী ২৪ লাখ শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের ক্যাপসুল। আর এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত বয়সের এক কোটি ৯৩ লাখ শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল ক্যাপসুল।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি