,

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১৫, আহত ৪০

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গনিখেল এলাকায় তালেবানদের হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

নানগারহারের একটি সরকারি ভবন লক্ষ্য করে শনিবার গাড়িবোমা হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। হামলার জন্য তালেবান গেরিলাদের দায়ী করা হয়েছে। খবর এএফপি ও আলজাজিরার।

গনিখেল এলাকার একটি প্রশাসনিক ভবনের প্রবেশমুখে বিস্ফোরক বোঝাই গাড়িটিতে বিস্ফোরণ ঘটানো হয়। ওই ভবনে বেশ কিছু সামরিক স্থাপনাও রয়েছে।

নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানান, গাড়িবোমা হামলা চালানোর পর বন্দুকধারী গেরিলারা প্রশাসনিক ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনীর হামলায় তারা নিহত হযন।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফরিদ খান ঘটনা নিশ্চিত করে বলেছেন, হতাহতদের বেশিরভাগই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও দেশটির কর্তৃপক্ষ এ হামলায় তালেবানদের দায়ী করেছেন। ওই এলাকায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর আইএসের ব্যাপক উপস্থিতি রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি