,

দুবাইতেও রমরমা আইপিএলের ফিক্সিং

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাকালে মরুর শহরে আইপিএলের আয়োজন। এমন ঘোষণা হতেই আইপিএল ২০২০ এ জুয়ারিদের প্রভাব বাড়তে পারে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু টুর্নামেন্ট ১২ দিন পার না হতেই সেই শঙ্কা সত্যিই হল।

এরই মধ্যে ভারতের বিভিন্ন জায়গায় ফিক্সিংয়ের খবর প্রকাশ হচ্ছে। কলকাতায় বেশ কয়েকজন জুয়াড়িকে গ্রেফতারও করেছ পশ্চিমবঙ্গের পুলিশ। জানা গিয়েছে, ইতিমধ্যে দুবাইয়ে পৌঁছে গেছে জুয়াড়িরা এবং এজেন্টরা। এমনকি বিভিন্ন দলের আশেপাশে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে বুকিদের।

একথা স্বীকার করে নিলেন খোদ বিসিসিআইর অ্যান্টি করাপশন ইউনিট শাখার প্রধান অজিত সিং। তবে এর সঙ্গে তিনি এটাও আশ্বস্ত করলেন, পুরো বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গেই দেখছে বোর্ড এবং ফ্র্যাঞ্চাইজিগুলো। এখনও পর্যন্ত জুয়াড়ি যে সফল হয়নি, সে কথাও জানান তিনি।

এ প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দুবাইয়ে অনেক বুকিই কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে; কিন্তু কোনোভাবেই তারা এগোতে পারছে না। এখনও পর্যন্ত সবকিছু পরিকল্পনামাফিক চলছে। আমরা আরব আমিরাতে বোর্ড এবং স্থানীয় পুলিশের সঙ্গে মিলে কাজ করছি। তারা খুবই সাহায্য করছেন।’

তিনি আরো বলেন, খেলোয়াড়দের গতিবিধির উপর নজর রাখা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় কারা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন বা কথা বলছেন, সে ব্যাপারেও নজর রেখেছে তার দল। তবে এর পাশাপাশি ফিক্সিং রুখতে কড়া আইন আনার পক্ষেও সওয়াল করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট