,

‘বিনা প্রয়োজনে’ কলেজ ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোর ক্যাম্পাসে ‘বিনা প্রয়োজনে’ সর্ব সাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিকে মঙ্গলবার সব কলেজের অধ্যক্ষদের চিঠি দিয়ে এই নিষেধের কথা জানিয়ে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

চিঠিতে বলা হয়,’কলেজ ক্যাম্পাসে বিনা প্রয়োজনে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।’ এতে বলা হয়,’নিরাপত্তার স্বার্থে’ এই পদক্ষেপ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়টি তুল ধরে চিঠিতে বলা হয়েছে, প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় কলেজ ক্যাম্পাসগুলোতে নিরাপত্তা বজায় রাখা এবং কলেজের সব সরকারি সম্পদ ও সরঞ্জামের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের সচেষ্ট থাকতে হবে।

অধ্যক্ষদের নয় দফা নির্দেশনা দিয়ে জরুরিভিত্তিতে তা বাস্তবায়নের জন্য ‘বিশেষভাবে’ অনুরোধ জানিয়েছে মাউশি।

কলেজ ক্যাম্পাসে জনসাধারণকে ঢুকতে বারণ করা ছাড়াও মাউশির অন্য নির্দেশনাগুলো হলো- ছাত্রাবাস বন্ধ রাখা ও ছাত্রাবাসের নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে পুলিশ টহল জোরদার করা, প্রতিষ্ঠানের মূল ফটকসহ সব প্রবেশপথে সার্বক্ষণিক পাহারা রাখা, প্রতিষ্ঠানে ভিজিল্যান্স টিম গঠন এবং প্রতিষ্ঠান প্রধানের কাছে নিয়মিত পরিদর্শন প্রতিবেদন দাখিল করা, অনলাইন ক্লাস কার্যক্রম চালু রাখা, আঞ্চলিক পরিচালককে ক্লাস নেওয়ার তথ্য দেওয়া, শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ মনিটরিং এবং অভিভাবকের সঙ্গে সংযোগ সাধন করা, শিক্ষার্থীদের স্বাস্ব্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া এবং কলেজের বিজ্ঞানাগার ল্যাব, আইসিটি ল্যাব, লাইব্রেরিসহ সরকারি সম্পত্তি ও নথি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক