,

জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল

news-image

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে লিভারপুল। আগের দুই ম্যাচে সহজ জয় পাওয়া ইয়ুর্গেন ক্লপের দল এবার অনায়াসে হারিয়েছে আর্সেনালকে।

অ্যানফিল্ডে সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে আর্সেনালকে ৩-১ গোলে হারায় লিভারপুল। দলের জয়ে একটি করে গোল করে অবদান রাখেন সাদিও মানে, অ্যান্ডি রবের্টসন ও দিয়েগো জোতা।

এর আগে লিডস ইউনাইটেডকে ৪-৩ ব্যবধানে এবং চেলসিকে ২-০ গোলে হারায় লিভারপুল। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে লিগের গত আসরের চ্যাম্পিয়নরা। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে লেস্টার সিটি।

ম্যাচের শুরুটা দারুণ হয়েছিল আর্সেনালের। ২৫তম মিনিটে অতিথিদের এগিয়ে নিয়েছিলেন আলেকসদ লাকাসত। কিন্তু ব্যবধানটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গানাররা।

২৮তম মিনিটে সমতা ফেরায় লিভারপুল। ২৮তম মিনিটে গোল পোস্টের খুব কাছে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি সাদিও মানে। ছয় মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন রবের্টসন। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডে ক্রস থেকে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে গোল করেন স্কটিশ এই লেফট-ব্যাক।

প্রিমিয়ার লিগে শুরুটা দারুণ হয়েছে পর্তুগিজ উইঙ্গার দিয়েগো জোতার। প্রথম ম্যাচেই গোলের দেখা পেলেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে আর্সেনালের কফিনে শেষ পেরেক ঠুকেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট