,

পিবিআই হেফাজতে আসামির মৃত্যু

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে রাজা ফকির (২৫) নামে হত্যা মামলার এজহারভুক্ত এক আসামির পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেফাজতে মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ পুলিশ তাকে পিটিয়ে হত্যা করেছে।

সোমবার সন্ধ্যায় বাগেরহাট সদর হাসপাতালে খানজাহান আলী (রহঃ) মাজারের খাদেমের ছেলে রাজা ফকিরের লাশ হাসপাতালে দেখে পরিবারের সদস্যরা উপস্থিত সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন।

স্বজনরা জানান, বাগেরহাট পিবিআই পটুয়াখালী থেকে রোববার দুপুরে রাজাকে আটক করে নিয়ে আসে। পরে পরিবারের সদস্যরা আটকের খবর পেয়ে পিবিআই অফিসে অনেকবার ধর্ণা দিয়েও রাজার দেখা পাননি।

রাজা ফকির ২০১৯ সালের ১৮ অক্টোবর খানজাহান আলী মাজারে তালিম মল্লিক নামের এক ছাত্রলীগ নেতা হত্যা মামলার এজহারভুক্ত আসামি। সেই থেকে রাজা পলাতক ছিলেন। বাগেরহাটের আলোচিত এই হত্যা মামলাটি বর্তমানে বাগেরহাট পিবিআই তদন্ত করছে।

নিহত রাজার বাবা বাবু ফকির অভিযোগ করেন, ‘তালিম মল্লিক হত্যা মামলায় রাজাকে পিবিআই পটুয়াখালী থেকে রোববার দুপুরে আটক করে নিয়ে এসে অফিসে রেখে জিজ্ঞাসাবাদ করছিল। পরে সোমবার বিকেলে পুলিশের নির্যাতনে তার ছেলের মৃত্যু হলে সন্ধ্যায় পিবিআই লাশ হাসপাতালে নিয়ে আসে। পরে তারা খবর পেয়ে হাসপাতালে এলে রাতেও তাদের লাশ দেখতে দেয়া হয়নি।’

এ ব্যাপারে বাগেরহাট পিবিআইয়ের পুলিশ সুপার মো. জাহিদুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি