,

মার্চে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলার প্রত্যক্ষদর্শী হওয়ার প্রায় দুই বছর পর ফের দেশটিতে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার টাইগারদের বিপক্ষে হোম সিরিজের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেট)।

আসছে মাসগুলোতে নিজেদের মাঠে চারটি দলের বিপক্ষে ক্রিকেট লড়াইয়ে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই চার দলের তালিকায় ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, অস্ট্রেলিয়ার পাশাপাশি রয়েছে বাংলাদেশের নামও।

সূচি অনুযায়ী আগামী বছরের মার্চের শুরুর দিকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের। এই সফরে কিউইদের সঙ্গে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা।

সিরিজের প্রথম ওয়ানডেটি হবে ১৩ মার্চ, ডানেডিনে। দ্বিতীয় ওয়ানডেটি হবে সেই ক্রাইস্টচার্চে, যেখানে ২০১৯ সালের ১৫ মার্চ আল নূর নামক একটি মসজিদে জুমার নামাজরত মুসল্লিদের ওপর এক বন্দুকধারী নির্বিচারে হামলা চালিয়েছিল। তাতে মৃত্যু হয়েছিল ৫১ জন মুসল্লির, আহত হন আরও ৪০ জন।

মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিল ক্রাইস্ট চার্চের মসজিদটির পাশেই হ্যাংলি পার্ক ক্রিকেট ওভালে অবস্থান করা বাংলাদেশ ক্রিকেট দল। মসজিদটিতে নামাজ পড়তে গিয়েছিলেন দলের বেশ কয়েকজন সদস্য। এর মধ্যে এক নারীর অনুরোধে মসজিদে প্রবেশ না করে প্রাণে বেঁচে যায় তারা। সেই ক্রাইস্টচার্চেই প্রায় দুই বছর খেলতে নামবে টাইগাররা।

দুঃস্বপ্নের ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানের পর ২০ মার্চ ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

দুই দিনের বিরতি শেষে ২৩ মার্চ থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। নেপিয়ারে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচ হবে অকল্যান্ডে, ২৬ মার্চ এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ২৮ মার্চ, হ্যামিল্টনে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট