,

আকবরের চিকিৎসায় হাসপাতালের খরচ আজীবন ফ্রি করলেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরেই অসুস্থ ইত্যাদিখ্যাত কণ্ঠশিল্পী আকবর। অর্থাভাবে ঠিকমতো চিকিৎসাও করতে পারছিলেন না এই শিল্পী। এর আগে প্রধানমন্ত্রী আকবরকে অর্থ সহায়তা দিয়েছিলেন। দ্বিতীয়বারের মতো আবারও আকবরকে অর্থ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসার খরচ আজীবনের জন্য মওকুফ করে দিয়েছেন। এখন থেকে সেখানে তিনি সারা জীবন বিনা মূল্যে সব ধরনের চিকিৎসা গ্রহণ করতে পারবেন।

২৮ সেপ্টেম্বর কণ্ঠশিল্পী আকবর জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে দুই লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। এর আগে তাকে ২ লাখসহ ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

আকবর বলেন, ‘আমার স্যার (হানিফ সংকেত) প্রধানমন্ত্রীর অফিসের সঙ্গে যোগাযোগ করেন। এরপর উনি আমার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মাননীয় প্রধানমন্ত্রী স্যারের কথা শুনেছেন। তিনি আমার জন্য আরও দুই লাখ টাকার চেক বরাদ্দ করেন এবং পিজি আজীবন ফ্রি করে দিয়েছেন। উনার মতো একজন প্রধানমন্ত্রী আছেন বলেই আমি এখনো বাঁচার স্বপ্ন দেখি।’

তিনি জানান, ৯ সেপ্টেম্বর চেক ও কাগজপত্র ইস্যু হয়েছে। আর আগামী ৩০ তারিখ চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন আকবর।

ডায়াবেটিস ও কিডনি রোগ ছাড়াও আকবর বিরল চর্মরোগে ভুগছেন। কিছুদিন আগেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি হতে হয়েছিল তাকে। এখন কিছুটা সুস্থ এই গায়ক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য