,

সাকিব-তামিমরা লঙ্কান লিগে খেলার অনুমতি পাচ্ছেন না

news-image

স্পোর্টস ডেস্ক : অনেক আলোচনার পর শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেছে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় তিনি লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণ প্রসঙ্গেও কথা বলেন।

সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি যা বললেন, তাতে লঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশি তারকাদের অংশ গ্রহণ থাকছে না এটা বলাই যায়।

বাংলাদেশি ক্রিকেটারদের শ্রীলঙ্কা ঘরোয়া লিগটিতে খেলার ব্যাপারে বিসিবি সভাপতির উত্তর, ‘আমি তো সম্ভাবনা দেখি না কোনো।’

শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় দ্রুতই ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানোর উদ্যোগ নিচ্ছে বিসিবি। ঘরোয়া ক্রিকেট শুরু হলে সেখানেই খেলতে হবে ক্রিকেটারদের। এমনই আভাস মিলেছে বিসিবি সভাপতির কণ্ঠে।

উল্লেখ্য, ১৪ নভেম্বর শুরু হওয়ার কথা লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম আসর। গত ২৮ আগস্ট থেকে আসরটি শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত হয়ে যায়।

এই আসরের নিলামে বিদেশি ক্রিকেটারদের তালিকায় রয়েছেন সাকিব আল হাসান। এ ছাড়া তামিম ইকবাল, মাহমুদউল্লাহসহ বাংলাদেশের আরও বেশ কজন ক্রিকেটারের নাম থাকার কথা নিলামে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট