,

মেসি-ফাতি নৈপুণ্য বার্সার উড়ন্ত শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : বড় জয়ে ২০২০-২১ মৌসুম শুরু হলো বার্সেলোনার। লা লিগায় ভিয়ারিয়ালকে এক রকম উড়িয়ে দিয়েছে দলটি।

ক্যাম্প ন্যুতে রবিবার বাংলাদেশ সময় রাতে ৪-০ গোলের জয় তুলে নেয় বার্সা। অসাধারণ নৈপুণ্যে জোড়া গোল করেছেন আনসু ফাতি। জ্বাল খুঁজে নিয়েছেন লিওনেল মেসিও। তাতে ডাচ কোচ রোনাল্ড কোম্যানের বার্সা অধ্যায় শুরু হয় বড় জয়ে।

বার্সা এদিন ৪টি গোলই পেয়েছে প্রথমার্ধে। ১৫ ও ১৯ মিনিটে গোল করেন ফাতি। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৩-০ করেন মেসি। ৪৫ মিনিটে আত্মঘাতী থেকে পাওয়া গোলে ৪-০ গোলে লিড পায় বার্সা।

ক্লাব ছাড়তে চেয়েও শেষ পর্যন্ত বার্সায় থেকে যাওয়া মেসির ছিল এটি প্রথম ম্যাচ। যে ম্যাচে গোলও পেলেন আর্জেন্টাইন তারকা। মেসি মাত্র ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ১৭টি ভিন্ন ভিন্ন লা লিগা মৌসুমে গোল করেলেন। মেসির সঙ্গে যৌথভাবে এই তালিকায় রয়েছেন সার্জিও রামোস। শনিবার যিনি এই কীর্তি গড়েন।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা