,

ইতিহাস গড়ে পাঞ্জাবকে হারাল রাজস্থান

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে রবিবার রাতে রান তাড়া করে ইতিহাস গড়া জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। কিংস ইলেভেন পাঞ্জাবের দেওয়া ২২৪ রানের লক্ষ্য তারা ছুঁয়েছে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখেই।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি দর্শকদের দিয়েছে দারুণ রোমাঞ্চ। ম্যাচের রং বদলেছে বারবার। প্রতিটা মুহূর্তে পেন্ডুলামের মতো দুলতে থাকার পর শেষমেশ ম্যাচের ভাগ্য যায় রাজস্থানের পক্ষে।

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় তুলে নেওয়ার রেকর্ড গড়ে স্টিভেন স্মিথের দল।

প্রথমে ব্যাট করে কিংস ইলেভেন পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২২৩ রান তোলে। জবাবে ১৯.৩ ওভারে ৬ উইকেটে ২২৬ রান তুলে ম্যাচ জিতে যায় রাজস্থান।

বৃথা যায় পাঞ্জাবের মায়াঙ্ক আগারওয়ালের সেঞ্চুরি। ৫০ বলে ১০ চার ও ৭ ছক্কায় ১০৬ রান করেন তিনি। অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১৮৩ রান তুলেছিলেন তিনি। রাহুল করেছিলেন ৫৪ বলে ৬৯ রান।

রাজস্থানকে এত বড় লক্ষ্য তাড়ায় জয় এনে দিয়েছেন সঞ্জু স্যামসন, স্মিথ ও রাহুল তিওয়াতিয়ার ব্যাট। স্যামসন ৪২ বলে ৪ চার ও ৭ ছক্কায় করেন ৮৫ রান। স্মিথ ২৭ বলে ৫০ ও তিওয়াতিয়া ৩১ বলে ৫৩ রান করেন। আর্চার শেষ দিকে ৩ বলে ২ ছক্কায় অপরাজিত ১৩ রানে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচসেরা হয়েছেন সঞ্জু স্যামসন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট