,

অভিষেকে সুয়ারেজের জোড়া গোল

news-image

স্পোর্টস ডেস্ক : অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে অভিষেক ম্যাচে জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ। সাবেক বার্সেলোনা স্ট্রাইকার সহায়তাও দিয়েছেন এক গোলে। লস রোজি ব্লাঙ্কোসদের হয়ে অভিষেকেই রেকর্ড গড়েছেন তিনি। রোববার গ্রানাডার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে তার দলও জিতেছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে।

ম্যাচের ৯ মিনিটে অ্যাথলেটিকোর স্প্যানিশ স্ট্রাইকার ডিয়াগো কস্তা গোল করে দলকে এগিয়ে নেন। ওই গোলেই ওয়াল্ডা মেট্রোপলিটানোয় প্রথমার্ধ শেষ করে ডিয়াগো সিমিওনের দল। দ্বিতীয়ার্ধে গ্রানাডাকে রুদ্র মূর্তি দেখায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের দুই মিনিটে আন্দ্রে কোরেইরা দলকে ২-০ গোলে এগিয়ে নেন। ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন জোয়াও ফেলিক্স। এর আগে এক গোলে সহায়তা দিয়ে একই ম্যাচে গোল ও সহায়তা দেওয়ার রেকর্ড গড়েন পর্তুগিজ তরুণ। ৭০ মিনিটে অ্যাথলেটিকোর জার্সিতে মাঠে নামেন লুইস সুয়ারেজ।

দুই মিনিট পরেই লরেন্তোকে দিয়ে গোল করান উরুগুয়ের সাবেক লিভারপুল ও বার্সেলোনা স্ট্রাইকার। নতুন অভিষেকে গোল করতেও বেশি সময় নেননি সুয়ারেজ। ৮৫ মিনিটে হেড থেকে গোল করে দলকে লিড এনে দেন ৫-০ গোলের। দুই মিনিট পরে এক গোল শোধ দেয় বিধ্বস্ত হয়ে যাওয়া গ্রানাডা। এরপর যোগ করা সময়ে নিজের দ্বিতীয় এবং দলের ষষ্ঠ গোল করেন সুয়ারেজ।

২১ শতকে অ্যাথলেটিকো মাদ্রিদের প্রথম ফুটবলার হিসেবে অভিষেক ম্যাচে গোলে সহায়তা দেওয়া ও গোল করার রেকর্ড গড়েন সুয়ারেজ। এছাড়া প্রথম ফুটবলার হিসেবে অভিষেক দুই গোল দেওয়ার রেকর্ডও তার। এছাড়া অ্যাথলেটিকোর ডাগ আউটে দশ মৌসুম দাঁড়ানো ডিয়াগো সিমিওনের অধীনে মৌসুমের প্রথম ম্যাচে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়েছে লস রোজি ব্লাঙ্কোসরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট