,

মোদি সরকারের আমলে পাক-ভারত সিরিজ অসম্ভব : আফ্রিদি

news-image

স্পোর্টস ডেস্ক : নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় থাকলে ভারত ও পাকিস্তান মধ্যকার দ্বি-পাক্ষিক ক্রিকেট সিরিজ সম্ভব হবে না বলে মনে করেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের সিরিজ প্রসঙ্গে আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তারকা এই অলরাউন্ডার বলেন, “পাকিস্তান সরকার সব সময় প্রস্তুত। কিন্তু বর্তমান ভারত শাসনের সময় দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের (পাক-ভারত সিরিজের) কোনো সম্ভাবনা নেই। মোদিকে ক্ষমতায় রেখে এমনটা হবে বলে আমি মনে করি না।”

আইপিএল প্রসঙ্গেও কথা বলেছেন আফ্রিদি। তাতে অংশ না নিতে পারাটা পাকিস্তানি ক্রিকেটারদের জন্য হতাশার বলে মনে করেন ‘বুম বুম’ খ্যাত এই ক্রিকেটার।

“আইপিএল বিশ্ব ক্রিকেটের বিরাট বড় একটা ব্র্যান্ড। আর সেখানে খেলার বিষয়টি বাবর আজমসহ অন্যান্য ক্রিকেটারদের জন্য দারুণ একটা সুযোগ। চাপের মুখে নিজেকে মেলে ধরা, অন্যান্য বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা। সব মিলিয়ে আমার মনে হয় পাকিস্তানি ক্রিকেটারদের বড়সড় একটা সুযোগ হাতছাড়া হচ্ছে।”

ভারতে থাকা নিজের ভক্ত-অনুরাগীদের প্রসঙ্গে আফ্রিদি বলেন, “সন্দেহ নেই আমি ভারতের মাটিতে ক্রিকেট দারুণ উপভোগ করেছি। ওদেশের অনুরাগীদের থেকে যা ভালোবাসা আমি পেয়েছি সেটাকে সব সময় সম্মান করি। এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আমি ওদেশের অনুরাগীদের মেসেজ পাই, আমিও তাদের রিপ্লাই করি। সব মিলিয়ে আমি মনে করি ভারতের মাটিতে আমার সামগ্রিক যা অভিজ্ঞতা সেটা দুর্দান্ত।”

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট