,

পিছিয়ে গেল বাংলাদেশের শ্রীলঙ্কা সফর

news-image

স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে মুমিনুলরা কলম্বো যেতেন আজ। বিশেষ বিমানে টাইগাররা ঢাকা থেকে উড়াল দিতেন দুপুরে। শ্রীলঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় কোয়ারেন্টাইন শিথিল করে বায়োসিকিউর বাবল পাঠাতে দেরি করায় সেটা আর হলো না। তামিমদের লঙ্কা সফর পিছিয়ে দিতে হলো বিসিবিকে।

গতকাল এক ব্রিফিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সম্ভাব্য সফরের নতুন সময় ঘোষণা করলেন ৭ থেকে ১০ অক্টোবর। তিন থেকে চার দিনের মধ্যে কলম্বোর চিঠি পাওয়ার বিষয়ে আশার কথা শোনালেন তিনি।

সফর পিছিয়ে যাওয়ায় ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়েছে তিন দিন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ২৯ সেপ্টেম্বর কভিড টেস্ট দিয়ে পরের দিন বায়োসিকিউর বাবলে আবার হোটেলে উঠবেন মুশফিকরা।

আকরামের ব্রিফিংয়ে একটা বিষয় পরিষ্কার হয়েছে, টাইগারদের শ্রীলঙ্কা সফরটি শেষ পর্যন্ত হবে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) থেকে তেমন আশ্বাস পাওয়ায় বিরতি দিয়ে ক্যাম্প চালানোর পরিকল্পনা নিয়েছে বিসিবি। ক্রিকেটাররাও মেনে নিয়েছেন করোনাকালীন সময়ে বায়ো-বাবলের ‘নিউ নরমাল’ জীবন।

ঢাকার ক্যাম্প দীর্ঘ হলেও খেলোয়াড়দের মানিয়ে নিতে সমস্যা হবে না বলে বিশ্বাস আকরামের, ‘আমরা আমাদের পরিকল্পনার মধ্যেই আছি। সফর পিছিয়ে যাওয়ায় তিন দিনের একটা বিরতি দেওয়া হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কা থেকে সিদ্ধান্ত জানালে আবার পরিকল্পনা করব। এ ছাড়া বোর্ড সভাপতি তো বলেছেন, শ্রীলঙ্কা সফর না হলে বিকল্প পরিকল্পনায় যাব আমরা। ঢাকায় একটা টুর্নামেন্ট করা হবে।’

বায়োসিকিউর বাবলে সাত দিন অনুশীলন করেছেন ক্রিকেটাররা। ছুটি পেয়ে অনুশীলন শেষ করে গতকাল সন্ধ্যায় হোটেল ছেড়েছেন তারা। যাদের বাসা ঢাকায় তারা পরিবারের কাছে ফিরে গেছেন। বিসিবির একাডেমি ভবনে উঠেছেন বাকিরা।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) মরিয়া হয়ে চেষ্টা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নতুন বায়োসিকিউর বাবল পেতে। আকরাম জানান, গতকালও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছেন এসএলসি কর্মকর্তারা। কিন্তু কভিড টাস্কফোর্স নতুন পরিকল্পনা হস্তান্তর করেনি।

এসএলসি বিসিবিকে জানিয়েছে, কাল বা পরশু লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানা যাবে। নতুন বায়ো-বাবলে বিসিবির চাওয়া কিছুটা পূরণ করা হতে পারে। কারণ শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরা নির্ভর করছে বাংলাদেশ দলের সফরের ওপর। যে কারণে লঙ্কান প্রিমিয়ার লিগ টি২০ টুর্নামেন্ট ১৫ নভেম্বর থেকে পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানান আকরাম, ‘সবকিছু ইতিবাচকভাবে এগোলে আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যে যেতে পারব। ওদের টি২০ টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় দুই বোর্ডের হাতে সময় আছে। একটু দেরিতে হলেও সফর হওয়ার ব্যাপারে আশাবাদী।’

লঙ্কা সফর চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু সিদ্ধান্ত ঝুলে থাকবে। জাতীয় দলের নতুন ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের কার্ল লুইসের ঢাকায় আসা আর টাইটেল স্পন্সর ঘোষণা করা সম্ভব হবে না। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, এসএলসির চিঠি পেলে এ সপ্তাহের ভেতরে সবকিছু ঠিক করে ফেলবেন তারা।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা