,

চেলসির অবিশ্বাস্য ড্র

news-image

স্পোর্টস ডেস্ক : মাত্র ২৭ মিনিটেই ০-৩ গোলে পিছিয়ে পড়েছিল চেলসি। আরো কত গোল হজম করে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল, এই শঙ্কা জাগা তখন স্বাভাবিকই ছিল। তবে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য এক ড্র নিয়ে মাঠ ছেড়েছে চেলসি।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইচের মাঠ থেকে ৩-৩ গোলে ড্র নিয়ে ফিরেছে সাবেক চ্যাম্পিয়নরা।

দুই মৌসুম পর প্রিমিয়ার লিগে ওঠে আসা ওয়েস্ট ব্রমউইচ এদিন এগিয়ে যায় ম্যাচের ৪ মিনিটেই। ক্যালাম রবিনসন এগিয়ে দেন দলকে। ২৫ মিনিটে তার পায়েই ব্যবধান দ্বিগুণ করে দলটি। ২৭ মিনিটে কাইল বার্টলে স্কোরলাইন ৩-০ করেন।

তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় চেলসি। ৫৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করেন ম্যাসন মাউন্ট। ৭০ মিনিটে ব্যবধান আরো কমান ক্যালাম হাডসন-ওডোই। আর যোগ করা সময়ে স্পট কিক থেকে ট্যামি আব্রাহাম গোল করলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে চেলসি।

পুরো ম্যাচের বিশ্লেষণ বলছে, বল দখলের লড়াইয়ে যোজন যোজন এগিয়ে ছিল চেলসি। ৭৬ শতাংশ বল দখলে রেখে খেলা দলটি গোলমুখে অন টার্গেট শট নিয়েছে ১০টি।

এই ড্রয়ের ফলে ৩ ম্যাচে ১টি করে জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে চেলসি। ওয়েস্ট ব্রমউইচ অবশ্য তৃতীয় ম্যাচে এসে প্রথম পয়েন্টের দেখা পেল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট