,

ম্যাকমিলানের বিকল্প জন লুইস!

news-image

স্পোর্টস ডেস্ক : তবে কি ক্রেইগ ম্যাকমিলান উপাখ্যান শুরুর আগেই শেষ? দক্ষিণ আফ্রিকান নেইল ম্যকেঞ্জির বদলে দায়িত্ব পাওয়া নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলানের বদলে কি নতুন কেউ হচ্ছেন টাইগারদের ব্যাটিং কোচ? অবস্থাদৃষ্টে তাই মনে হচ্ছে।

নিজ পিতাকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত কিউই ম্যাকমিলান শ্রীলঙ্কা সফরে যেতে অপারগতা প্রকাশের পর থেকেই শোনা যাচ্ছিলো বিসিবি অন্য কাউকে খুঁজছে। সেই নতুন কারও তালিকার অন্যতম নামটি হলো জন লুইস। এ ইংলিশ ব্যাটিং কোচের দিকে নজর বিসিবির।

জানা গেছে, খুব শীঘ্রই তিনি ইন্টারভিউ দেয়ার জন্য বাংলাদেশে আসবেন। সত্যিই ক্রেইগ ম্যাকমিলানের বদলে জন লুইস বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ হচ্ছেন কি না? তাকে ইন্টারভিউতে ডাকার খবর সত্যি কি না?

এমন প্রশ্ন রাখা হলে বিসিবি পরিচালক ও জাতীয় দল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান আজ (শুক্রবার) রাতে জাগো নিউজকে জানিয়েছেন, ‘আমরা তিন-চারজনের সঙ্গে কথাবার্তা বলছি। সেই তালিকায় জন লুইসও আছেন। তার দিকে নজর আছে আমাদের। তবে তিনি ইন্টারভিউ দিতে খুব শীঘ্রই ঢাকা আসবেন কি না? তা বলতে পারছি না, সেটা প্রধান নির্বাহী ভাল বলতে পারবেন। তার সঙ্গে যোগাযোগ হচ্ছে। তিনিই কথা বলছেন।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট