,

লিংকন সিটিকে উড়িয়ে দিয়েছে লিভারপুল

news-image

স্পোর্টস ডেস্ক : জোড়া গোল করেছেন তরুণ ফুটবলার কুর্টিস জোন্স ও তাকুমি মিনামিনো। তাতে লিগ কাপের তৃতীয় সারির ক্লাব লিংকন সিটিকে রীতিমত উড়িয়ে দিয়েছে লিভারপুল।

প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে নয় গোলের ম্যাচে ৭-২ ব্যবধানে জয় পায় ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। কুর্টিস ও তাকুমি ছাড়া একটি করে গোল করেন জর্দান শাকিরি, মার্কো গ্রুজিচ, ডিভোক ওরিগি।

প্রথমার্ধে তিনটি গোল পাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও চারবার জালের দেখা পায় জার্গেন ক্লপের দল। বিরতির পর দুটি গোল শোধ করে স্বাগতিক লিংকন।

প্রতিযোগিতাটির চতুর্থ রাউন্ডে লিভারপুল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে আর্সেনালকে। ফলে আগামী সপ্তাহে চার দিনের ব্যবধানে দুইবার মুখোমুখি হবে দল দুটি।

সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে লড়ার পর বৃহস্পতিবার লিগ কাপের চতুর্থ রাউন্ডে মুখোমুখি লিভারপুল-আর্সেনাল।

এদিকে, তৃতীয় রাউন্ডে দিনের অপর ম্যাচে নিজেদের মাঠে বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দলের হয়ে একটি করে গোল করেন লিয়াম দিলেপ ও ফিল ফোডেন। চতুর্থ রাউন্ডে বার্নলির মুখোমুখি হবে সিটি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট