,

প্যারাসুটে বিছানা বেঁধে আকাশে উড়াল! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : আকাশে উড়ার ইচ্ছে সবারই থাকে। তা বিমান, হেলিকপ্টার বা পাখির মতো করে। তবে তুরস্কের হাসান কাভাল নামে এই প্যারাগ্লাইডার আলানিয়ায় যা করলেন তা মনে হয় আপনি স্বপ্নেও ভাববেন না।

হাসান কাভাল প্যারাসুটে বিছানা বেঁধে আকাশে উড়ে গেলেন। আর সেখানে নাকি কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলেন। তার ইউটিউব চ্যানেলে এই স্টান্টের মিনিট পাঁচের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে হাসান ও তার টিম প্রস্তুতি নিচ্ছে, বিছানায় শুয়ে কীভাবে আকাশে উড়ে ফের নীচে নেমে আসছেন।

একাধিক ক্যামেরায় গোটা স্টান্টটি রেকর্ড করা হয়েছে। ভিডিওর বেশির ভাগ অংশ বিছানা-প্যারাসুটের সঙ্গে লাগানো ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া হয়েছে। এছাড়াও ড্রোন এবং মাটি থেকে তার টিম মেম্বারদের রেকর্ড করা ফুটেজও রয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, হাসান একটি বিছানায় শুয়ে রয়েছেন। সেই বিছানার সঙ্গে আবার দু’টি সাইড টেবলও রয়েছে। তার একটির উপর রাখা ল্যাম্প আর একটিতে খালি ফটো ফ্রেম অথবা আয়না ছিল। বিছানাতে একটি পুতুলও ছিল, এটি হয়তো রোজ ঘুমনোর সময়ে হাসান সঙ্গে করে নিতেন, তাই আকাশে ঘুমাতে যাওয়ার সময়েও সেটি নিয়ে গিয়েছিলেন।

সাত জন মিলে এবার প্যারাসুটে বাঁধা বিছানাসহ হাসানকে কাঁধে তুলে দৌড়াতে থাকেন। যখনই প্যারাসুট হাওয়া ধরে নেয় তাকে ছেড়ে দেন বাকিরা। হাসান প্যারাসুটের দড়ি ধরে সেটিকে নিয়ন্ত্রণ করতে করতে কয়েক’শ ফুট উপরে পৌঁছে যান। তার প্যারাসুটের সঙ্গে আটকানো ক্যামেরার নীচের ঘরবাড়ি, সমুদ্র, সৈকত ধরা পড়ছিল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা