,

সুয়ারেজ কান্নায় ভেঙে পড়লেন

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি শেষ পর্যন্ত বার্সেলোনা থেকে গেলেও থাকছেন না তার সতীর্থ বন্ধু লুইস সুয়ারেজ। বার্সার সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি টেনে এই উরুগুইয়ান যাচ্ছেন স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে। সুয়ারেজকে নিয়ে একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বার্সেলোনা। এখানে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বার্সার হয়ে তৃতীয় সর্বোচ্চ গোল দাতা এই ফুটবলার।

গত বুধবার বার্সার হয়ে শেষেবারের মতো অনুশীলন করেন সুয়ারেজ। অনুশীলন ছেড়ে নিজ গাড়ি চালিয়ে যাওয়ার সময় তার একটি ছবি ভাইরাল হয়; সেই ছবিতেও দেখা যাচ্ছিল ভেঙে পড়েছেন সুয়ারেজ। আর আজতো বিদায় অনুষ্ঠানে নিজেকে ধরে রাখতে পারেননি।

সুয়ারেজ ২০১৪ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেন। বার্সার জার্সিতে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করেন তিনি। বার্সার হয়ে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার মুকুট নিয়ে যাচ্ছেন অ্যাটলেটিকো। বার্সেলোনা নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে সুয়ারেজকে ক্লাবের কিংবদন্তী হিসেবে উল্লেখ করে ধন্যবাদ জানায়।

বিদায় অনুষ্ঠানে সুয়ারেজ বলেন, ‘আমি অনেক উত্তেজনা নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যাচ্ছি। আমি এখনো চিন্তা করিনি বার্সেলোনা বিপক্ষে খেলতে নামলে কী হবে। মেসি জানে আমি কী চিন্তা করি, আমিও জানি সে কী চিন্তা করে। সে আশ্চর্য্য হয়েছে, আমি শত্রু ক্লাবে যাচ্ছি। তবে দুজনের সম্পর্ক ঠিকই থাকবে।’

বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যান আসার পরই জানিয়ে দিয়েছেন, তার পরিকল্পনায় সুয়ারেজ থাকছেন না। নিয়মিত একাদশেও তাকে দেখা যাবে না। এরপর থেকেই সুয়ারজের বার্সা ছাড়ের গুঞ্জন বেড়ে যায়। শেষ পর্যন্ত এটাই সত্য হয়। সুয়ারেজ বার্সার বহুল খরুচে ফুটবলারদের একজন ছিলেন। তার জন্য প্রতি সপ্তাহেই খরচ করতে হয় প্রায় ৪ লাখ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় ৪ কোটি ৩৫ লাখ টাকা। বার্সাও তাকে ছেড়ে দিয়ে কিছু খরচ কমাতে চাচ্ছিল।

লিওনেল মেসি, সুয়ারেজ ও নেইমার এই তিনজন বার্সেলোনায় বেশ জনপ্রিয় ছিলেন। মেসি এবার সুয়ারেজকেও হারাচ্ছেন। নেইমার আগেই প্যারিস সেইন্ট জার্মেইয়ে গেছেন। এবার চলে গেলেন সুয়ারেজও। তিনজনের এমএসএন জুটির এখন শুধু এম’ই থাকছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট