,

গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বে ভারতীয়ের গুলিতে বাংলাদেশি নিহত

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার লোডিয়ামে ভারতীয় নাগরিকের গুলিতে আজাদ মিয়া নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ভারতীয় অধ্যুষিত এলাকাটিতে এ ঘটনা ঘটে। আজাদ মিয়ার বাড়ি নারায়ণগঞ্জে।

জানা গেছে, গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভারতীয় নাগরিক বাংলাদেশি ব্যবসায়ীকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে।পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় পুলিশ স্টেশনে ওই ভারতীয় নাগরিক আত্মসমর্পণ করলে আত্মরক্ষাতে গুলি চালিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ। এর আগে, দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের এয়ারমেলো নামক এলাকায় মালাউই কর্মচারীর হাতে খুন হন বাংলাদেশি দোকান মালিক মো. রিপন (৩৮)।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি