,

২০১৫ সাল থেকে বিদেশ সফরে ৫১৭ কোটি ব্যয় করেছেন মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সাল থেকে বিশ্বের ৫৮টি দেশ সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির এই বিদেশ সফরের পেছনে সরকারের খরচ হয়েছে ৫১৭ কোটি টাকা।

মঙ্গলবার রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ খরচের বিষয়টি লিখিত ভাবে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ।

তিনি জানান, ২০১৫ সালের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় ৫ বার গিয়েছেন নরেন্দ্র মোদি। এছাড়াও গিয়েছেন চীন, সিঙ্গাপুর, জার্মানি, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাতের মতো মোট ৫৮টি দেশে। ওইসব সফরের জন্য মোট খরচ হয়েছে ৫১৭.৮২ কোটি টাকা।
গত নভেম্বরে শেষবার বিদেশ সফর করেছেন মোদি। ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন ব্রাজিল। ওই মাসের প্রথম দিকে গিয়েছিলেন থাইল্যান্ড। তারপর বিশ্বে করোনা মহামারী বিস্তার করলে আর বাইরে যেতে পারেননি তিনি।

এদিকে ২০১৮ সালে জানানো জানিয়েছিল, ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য খরচ হয়েছে ২০০০ কোটি টাকা। ওই খরচের মধ্যে রয়েছে বিমান ভাড়া করার খরচ, বিমানের রক্ষণাবেক্ষণের খরচ ও হোটেলের খরচ।

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মোদির বিমানের রক্ষণাবেক্ষণের জন্য খরচ হয়েছে ১,৫৮৩ কোটি টাকা, বিমান ভাড়া করার জন্য খরচ ৪২৯.২৫ কোটি। এই খরচ ২০১৪ সালের ১৫ জুন থেকে ২০১৮ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত। ওই সময়ে হোটেল খরচ হয়েছে ৯.১১ কোটি টাকা।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা