শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ অক্টোবর থেকে চার ধাপে চালু হচ্ছে পবিত্র ওমরা

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে মুসলমানদের পবিত্র ওমরাহ। স্বাস্থ্যবিধি মেনে চারটি ধাপে পবিত্র ওমরা পালনের জন্য মসজিদুল হারাম এবং রাসুল (সা.) এর রওজা মোবারক জিয়ারতের জন্য মাসজিদে নববী খুলে দেয়া হবে।

মঙ্গলবার এক ঘোষণায় সৌদি কর্তৃপক্ষ তথ্য জানিয়েছে।

প্রথম ধাপে- ৪ অক্টোবর থেকে শুধু সৌদির অভ্যন্তরে বসবাসরত সৌদি নাগরিক এবং বিদেশিরা স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থাকালীন মোট ধারণক্ষমতার ৩০% হারে (দৈনিক প্রায় ছয় হাজার) ওমরা পালন করতে পারবে।
দ্বিতীয় ধাপে- ৪ অক্টোবর থেকে শুধু সৌদির অভ্যন্তরে বসবাসরত সৌদি নাগরিক এবং বিদেশিরা ১৮ অক্টোবর থেকে স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থাকালীন মোট ধারণক্ষমতার ৭৫% হারে (দৈনিক প্রায় ১৫ হাজার ওমরাকারী, ৪০ হাজার নামাজ আদায়কারী) মসজিদুল হারামে ওমরা ও নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারাহ করতে পারবে।

তৃতীয় ধাপে-১ নভেম্বর থেকে করোনার বিপদ শেষ হয়েছে মর্মে ঘোষণা দেয়া পর্যন্ত সৌদির অভ্যন্তরের এবং বাইরের সৌদি নাগরিক ও বিদেশিরা স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থাকালীন মোট ধারণক্ষমতার ১০০% হারে (দৈনিক প্রায় ২০ হাজার ওমরাকারী, ৬০ হাজার নামাজ আদায়কারী) মসজিদুল হারামে ওমরা ও নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারত করতে পারবে।

ধীরে ধীরে বহিঃর্বিশ্বের ওমরাকারীরা ওমরা আদায়ের জন্য আসতে পারবে। তবে অবস্থা বুঝে কোন দেশে থেকে হাজিরা আসতে পারবেন সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়ে দেবে।

চতুর্থ ধাপে-করোনার বিপদ শেষ হয়েছে মর্মে ঘোষণা দেয়ার পর সৌদির অভ্যন্তরের এবং বাইরের সৌদি নাগরিক ও বিদেশিরা সবাই স্বাভাবিক সময়ের মোট ধারণক্ষমতার ১০০% পূর্বের ন্যায় মসজিদুল হারামে ওমরা ও নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারত করতে পারবে।

এদিকে ওমরা পালন, জিয়ারতের এই সম্পূর্ণ কার্যক্রমটি সৌদি সরকারের হজ মন্ত্রণালয়ের ইতামারনা নামক অ্যাপের মাধ্যমে ব্যবস্থাপনা করা করা হবে। এছাড়া জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন থেকেই ধর্মীয় এই রীতিনীতি পালনের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পরিবর্তিত পরিস্থিতির নিয়মিত মূল্যায়ন করছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা