শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবচেয়ে দামি কফি প্রাণীর মল থেকে তৈরি

news-image

অনলাইন ডেস্ক : পানীয় দ্রব্যের মধ্যে কফি পৃথিবীখ্যাত এবং জনপ্রিয়। পৃথিবীজুড়ে পাওয়া যায় নানা পদের কফি। স্বাদে-গন্ধে সেগুলো যেমন একটি অ’ন্যটি থেকে আলাদা, তেমনি দামের দিক দিয়েও রয়েছে ব্যপক পার্থক্য। আবার সব কফির উৎপাদন প্রক্রিয়া একই রকম নয়। কিছু কফির উৎপাদন প্রক্রিয়া ও দাম এতটাই অদ্ভুত যে বিস্মিত হতেই হয়! লুয়াক এমনই এক কফি।

লুয়াক পৃথিবীর সবচেয়ে দামি কফি। উৎপাদন প্রক্রিয়া, স্বাদে-গন্ধে এবং দামে এটি পৃথিবীর অন্য কফির চেয়ে পুরোপুরি আলাদা। এর উপকারিতা এবং পুষ্টিগুণ সাধারণ কফির তুলনায় অনেক বেশি। এক কাপ লুয়াক কফির দাম বাংলাদেশি টাকায় ৩ হাজার থেকে ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত হতে পারে। যেখানে বিশ্ববাজারে এক কাপ ভালো মানের কফির দাম দুই থেকে পাঁচ ডলারের মধ্যে।

কফির দাম ও গুণকীর্তন শুনে যারা নড়েচড়ে বসেছেন তারা এবার লুয়াক কফির উৎপাদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নিন। কেননা কারণ জানার পর আপনি এই কফি পান করবেন কিনা তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়তে পারেন। লুয়াক কফির বীজ চাষ হয় ইন্দোনেশিয়ায়। তবে চাষের পরেই অন্য কফির মতো এই বীজ থেকে কফি বিন পাওয়া যায় না। কারণ এই কফির বীজ ফার্মেন্টেশনের জন্য যে রাসায়নিক উপাদন প্রয়োজন তা কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয়। পাম সিভেট নামক এক ধরনের প্রাণীর পাকস্থলিতে এই রাসায়নিক পাওয়া যায়।

পাম সিভেট আমাদের দেশে গন্ধগকুল বা খাটাশ নামে পরিচিত। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং সাহারা মরুভূমি এলাকায় এদের দেখা যায়। তবে লুয়াক উৎপাদনের জন্য ইন্দোনেশিয়ায় এখন প্রচুর গন্ধগোকুল পালন করা হচ্ছে।

লুয়াক ফলের বীজ গন্ধগোকুল হজম করতে পারে না। ফলে এই বীজগুলো তাদের খাওয়ানো হয়। এরপর বীজগুলো গন্ধগোকুলের পাকস্থলিতে গিয়ে একপ্রকার এনজাইমের (প্রাণীর দেহকোষে উৎপন্ন জৈব রাসায়নিক পদার্থ বিশেষ) সঙ্গে মিশে যায়। ৮-১২ ঘণ্টা বীজগুলো গন্ধগোকুলের পেটের মধ্যে থাকে। এর ফলে বীজে যোগ হয় ক্যারামেলের ফ্লেভার। এটি এক প্রকার সুগন্ধী। তাছাড়া পরিপাকের ফলে বীজে বিদ্যমান এসিডের মাত্রাও কমে যায়। আর এভাবেই লুয়াক-এর স্বাদ এবং ঘ্রাণ বেড়ে যায় কয়েকগুণ।

গন্ধগোকুলকে না হয় এই বীজ খাওয়ানো হলো। এরপর সেগুলো বের করে নিয়ে আসার উপায় কি? ঠিক ধরেছেন। গন্ধগোকুলের মলের সঙ্গে সেগুলো বেরিয়ে আসে। মল থেকে বীজগুলো আলাদা করা হয়। এরপর বাছাই করা বীজ থেকেই তৈরি হয় লুয়াক কফি।

বিশ্বজুড়ে প্রতিবছর লুয়াক কফি উৎপাদন হয় ৩০০ কেজি থেকে ৫০০ কেজি। যেখানে সাধারণ কফি প্রতিবছর উৎপাদন হয় প্রায় ৯০০ মিলিয়ন টনেরও বেশি! ফলে বরাবরই সাধারণ মানুষের নাগালের বাইরে থেকে যায় এই কফি। সাধারণত বিশ্বের শীর্ষস্থানীয় অভিজাত হোটেলগুলোতে চড়া দামে এই কফি বিক্রি হয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা